সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বর্জ্য থেকে গ্যাস উৎপাদনে চসিক-বিএন্ডএফ সমঝোতা স্মারক স্বাক্ষর

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান বিএন্ডএফ-এর মধ্যে বর্জ্য থেকে গ্যাস উৎপাদন বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

আজ মঙ্গলবার নগরীর টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন, চসিক সচিব আশরাফুল আমিন, বিএন্ডএফ-এর পক্ষে মেজর নাসিম উদ্দিন, নফিল তামিম খান, ভিডাব্লিউ পার্ক ও তারানুম বিনতে নাসিম।

এসময় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘চট্টগ্রামের দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যার টেকসই সমাধানে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্যবহারযোগ্য গ্যাস উৎপাদনের মাধ্যমে আমরা নগরবাসীকে সেবা দেওয়ার নতুন দিগন্তে প্রবেশ করতে যাচ্ছি।’

বিএন্ডএফ-এর প্রতিনিধি অ্যাডভোকেট তারানুম বিনতে নাসিম জানান, প্রতিষ্ঠানটি শুরুতে সম্ভাব্যতা যাচাই করে দেখবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে চসিকের ল্যান্ডফিল্ডে থাকা বর্জ্য ব্যবহার করে গ্যাস উৎপাদন করা হবে এবং তা বাখরাবাদ ও কর্ণফুলীর মতো প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হবে। উৎপাদিত গ্যাস বিক্রির লভ্যাংশ চসিকের সঙ্গে ভাগাভাগি করা হবে। এই প্রকল্পে চসিককে কোনো আর্থিক বিনিয়োগ করতে হবে না বলেও তিনি জানান।

এই বিভাগের সব খবর

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ দুপুরে...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও নেতৃত্ব...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনায় গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার জানিয়েছে সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা...

সর্বশেষ

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও...

রাঙামাটিতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলায় আজ থেকে তিন দিনব্যাপী...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...