চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলায় অভিযুক্ত আওয়ামী লীগের একজন সক্রিয়কর্মী ফারুকুল ইসলাম (২৫)কে গ্রেপ্তার করেছে সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশ।
রবিবার (১১ মে) সকাল ৮ টার দিকে অভিযান পরিচালনা করে নগরের কোতোয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার আসামি হলেন- বাঁশখালী থানার ছনুয়া ইউনিয়নের আলি মিয়া সিকদার বাড়ির আব্দুল আজিজের ছেলে ফারুকুল ইসলাম (২৫)।
ওসি আব্দুল করিম বলেন, গ্রেপ্তারকৃত ব্যাক্তি থানায় দায়েরকৃত মামলায় অভিযুক্ত আসামি। গতকাল বিশেষ অভিযান পরিচালনার সময় তাদের গ্রপ্তার করা হয়েছে।
কোতোয়ালীতে আওয়ামী লীগকর্মী গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

