সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

নগরীর বাকলিয়া থানার জোড়া খুনের মামলার আসামি তামান্না শারমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ মে) রাত সাড়ে ১০ টার দিকে নগরীর চান্দগাঁও থানাধীন এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর তাকে বাকলিয়া থানায় নিয়ে যাওয়া হয়। তামান্না শারমিন চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী সন্ত্রাসী মো. সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদের স্ত্রী। স্বামীর কার্যকলাপকে কেন্দ্র করে চট্টগ্রামসহ সারাদেশে বেশ কিছুদিন ধরে আলোচিত তিনি। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে স্বামীর গ্রেপ্তারসহ নানা বিষয়ে তিনি কথা বলে আলোচিত হয়েছেন। স্বামী ছোট সাজ্জাদকে যখন পুলিশ গ্রেপ্তার করে তখন তিনি ফেসবুক লাইভে এসে বলেন, কাড়িকাড়ি টাকা খরচ করে স্বামীকে বের করে আনবেন।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, তামান্নাকে চান্দগাঁওয়ে খালাতো বোনের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। জোড়া খুনের মামলায় তাকে আদালতে পাঠানো হবে। তিনি বলেন, আমাদের কাছে তথ্য ছিল যে, তামান্না চান্দগাঁওয়ের একটি বাসায় অবস্থান করছেন। সে তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। গত ২৯ মার্চ জোড়া খুনর ঘটনাটি ঘটে। কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকা থেকে বাকলিয়া অ্যাকসেস রোডের চন্দনপুরা অংশে আসার পর রুপালি রঙের একটি প্রাইভেট কারে উপর্যপুরি গুলি ছোড়া হয়। এতে ঝাঁঝরা হয়ে যায় গাড়িটি। নিহত হয় দুজন। তারা হলেন, বখতিয়ার হোসেন ও মো. আবদুল্লাহ। তাঁরা আরেক সন্ত্রাসী সরোয়ার হোসেনের অনুসারী হিসেবে পরিচিত। গাড়িতে সরোয়ারও ছিলেন, তবে তিনি বেঁচে যান। এ ঘটনায় একটি মামলা দায়ের করেন বখতিয়ারের মা ফিরোজা বেগম। সন্ত্রাসী সাজ্জাদ, তাঁর স্ত্রী তামান্না শারমিনসহ সাতজনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের হয়। মামলার বাকি পাঁচ আসামি হলেন মো. হাছান, মোবারক হোসেন, মো. খোরশেদ, মো. রায়হান ও মো. বোরহান। তাঁরা সবাই সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত।
মামলায় বলা হয়েছে, দুই সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ ও সরোয়ার হোসেনের বিরোধের জের ধরে আলোচিত জোড়া খুনের ঘটনা ঘটেছে। সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার জন্য দায়ী করে ক্ষুব্ধ হয়ে সরোয়ার ও তাঁর অনুসারীদের ওপর এই হামলা চালানো হয়। পুলিশ জানায়, জোড়া খুনের ঘটনায় ছোট সাজ্জাদসহ এর আগে আরো বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে আছেন, বেলাল, মানিক, সোহেল নামের তিনজহন।

এই বিভাগের সব খবর

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ দুপুরে...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও নেতৃত্ব...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনায় গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার জানিয়েছে সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা...

সর্বশেষ

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও...

রাঙামাটিতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলায় আজ থেকে তিন দিনব্যাপী...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...