সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সুফি মিজানের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার দাবি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ইসলামের সুফিতাত্বিক মরমী গবেষক, বিশিষ্ট শিল্পপতি, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব পিএচপি ফ্যামিলির চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত সুফি মোহাম্মদ মিজানুর রহমানকে ভিত্তিহীন মিথ্যা মামলায় আসামি করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। আজ বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। ‘সর্বস্তরের সুফিবাদী সুন্নি জনতা বাংলাদেশ’-এর ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মিথ্যা মামলায় বিশিষ্ট একজন শিল্পপতিকে হয়রানি করায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানানো হয় সংবাদ সম্মেলনে। এ সময় মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক মামলা প্রত্যাহারের জোর দাবি জানিয়ে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টাসহ সরকারের সবমহলের দৃষ্টি আকর্ষণ করেন নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাআতের চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী, মুফতি অছিয়র রহমান, পিপলস ইন্সুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল মোস্তফা, মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ একরামুল করিম, শাহাদাতে কারবালা মাহফিলের অর্থ সম্পাদক আবদুল হাই মাসুম প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন শেষে প্রেস ক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক অধ্যাপক কামাল উদ্দিন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘শিল্পবিপ্লবের পথিকৃৎ, একুশে পদকে ভূষিত শিল্পপতি সুফি মোহাম্মদ মিজানুর রহমান শুধু সফল শিল্পপতি নন, তিনি সুফিবাদী ধার্মিক সুন্নি মুসলমান। সম্পদ তাঁকে অহংকারী করেনি বরং সম্পদ তাঁকে বহুগুনে করেছে সহনশীল, নম্র, পরোপকারী ও দানশীল। বাংলাদেশের ব্যবসায়ী সমাজের মধ্যে সৎ দুর্নীতিমুক্ত ব্যবসায়ী সুফি মোহাম্মদ মিজানুর রহমান এক উজ্জ্বল দৃষ্টান্ত।’

বাংলাদেশের ব্যাংকিং বীমা সেক্টরে পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমানের চেক কখনো ডিজঅনার হওয়ার কোনো রের্কড নাই উল্লেখ করে অধ্যাপক কামাল উদ্দিন বলেন, ‘ব্যাংক ও ফাইন্যান্সিয়াল সেক্টর থেকে নেওয়া ঋণে এ পর্যন্ত খেলাপী গ্রাহক হওয়ার নজির নেই তার। সুফি মিজান বাংলাদেশের ব্যবসায়ী সমাজের মধ্যে েএমন বিরল নজির স্থাপন করেছেন। যা সর্বস্তরের ব্যাংকারদের মুখে মুখে সমাদৃত। তাঁর উপস্থাপিত ইসলামের আর্দশিক শিক্ষা-সংস্কৃতির প্রতি অনুপ্রাণিত হয়ে এবং চরিত্রমাধুর্র্যে মুগ্ধ হয়ে দেশে বিদেশে বহু মানুষ ইসলাম গ্রহণ করেন।’

লিখিত বক্তব্যে বলা হয়, পিএইচপি কুরআনের আলো, আর্ন্তজাতিক ক্কিরাত সম্মেলন এবং আর্ন্তজাতিক শাহাদায়ে কারবালা মাহফিলের প্রধান পৃষ্ঠপোষকতার দায়িত্ব পালনের মধ্য দিয়ে ইসলামের শাশ্বত আদর্শ, মৌলিক ঈমান আক্কীদাহ নৈতিক শিক্ষা, সংস্কৃতির বিকাশে ভূমিকা রেখে আসছেন তিনি। তার বহুমুখী ও বহুমাত্রিক অবদান জাতীয় ও আন্তজাতিক পরিমণ্ডলে ব্যপ্ত।

সুফি মিজান বহু মসজিদ মাদরাসা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, হিফযখানা, ইয়াতীমখানাসহ অসংখ্য শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা, সংস্কার ও সম্প্রসারণে অসাধারণ অবদান রাখেন। রাজধানী ঢাকায় ইউআইটিএস এবং নারায়নগঞ্জের কাঞ্জনে দুস্থ অসহায়দের কল্যাণে হাসপাতাল প্রতিষ্ঠা করেন। তিনি প্রকাশ্যে ও গোপনে অগণিত শিক্ষার্থীর পড়ালেখার খরচ বহন করেন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, কিডনি ফাউন্ডেশনসহ জনহিতকর বিভিন্ন প্রতিষ্ঠানে তার অসাধারণ অবদান রয়েছে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মিজানুস সালাম জামে মসজিদ প্রতিষ্ঠা করে তা পরিচালনায় যাবতীয় ব্যয় বহন করে আসছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় মিশর জামিউল আযহারে অধ্যয়নরত বাংলাদেশী মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান করেন এবং এতে ভর্তিচ্ছু বাংলাদেশী ছাত্রদের প্রস্তুতির জন্য কোচিং সেন্টারসহ আরবী ভাষা ও সাহিত্যে যোগ্যতা ও দক্ষতা অর্জনে মিজানুস সালাম আরবী ভাষা এবং ইফতাহ্ কোর্স প্রতিষ্ঠা করেন। তিনি প্রতি বছর অনেককে পবিত্র হজ, উমরাহ ও মদীনাহ মুনাওওয়ারাহ্ যিয়ারতের ব্যবস্থা করেন এবং বিমান বন্দরে হজযাত্রীদের আপ্যায়নের ব্যবস্থা করে থাকেন।

করোনা মহামারীকালে কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যবস্থা এবং তাদের পরিবারে খাদ্যদ্রব্য সরবরাহ করেন জানিয়ে অধ্যাপক কামাল বলেন, ‘তখন এ নাজুক পরিস্থিতি ও প্রতিকুল অবস্থায় তিনি কাউকে তারঁ প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত করেননি। বন্যাদুর্গত মানুষদের নিজের কারখানায় আশ্রয় দিয়ে তাদের খাবারের ব্যবস্থা করেন এবং ত্রাণ সামগ্রী বিতরণ করেন। সরকারি-বেসরকারি ত্রাণ তহবিলেও দান-অনুদান প্রদান করেন।’

সুফি মিজানকে দেশের শিল্প বিপ্লবের অন্যতম পথিকৃৎ উল্লেখ করে লিখিত বক্তব্যে বলা হয়, শিল্পায়নে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বহু পুরষ্কার সনদ ও সম্মাননা লাভ করেছেন। দেশে-বিদেশে বহু খানক্কাহ-আস্তানা, দরগাহ-দরবার,উলামা-মাশায়িখ ও সুফি-দরবেশদের সাথে তাঁর সুসম্পর্ক রয়েছে।

এই বিভাগের সব খবর

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ দুপুরে...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও নেতৃত্ব...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনায় গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার জানিয়েছে সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা...

সর্বশেষ

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও...

রাঙামাটিতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলায় আজ থেকে তিন দিনব্যাপী...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...