সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

রাউজানে এক নারী গুলিবিদ্ধ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

রাউজানে জাহানারা বেগম নামে (৪৫) বছর বয়সী এক নারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোরে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ০৪ নম্বর ওয়ার্ডের সৈয়দ মেম্বার বাড়িতে এই ঘটনা ঘটে।

আহত জাহানারা ওই এলাকার মো. লোকমানের স্ত্রী। জাহানারা বেগমের ভাষ্য, সোমবার ভোরে ডাকাতির উদ্দেশ্যে জাহানারার বসতঘরে ১০-১২জনের একটি ডাকাত দল প্রবশ করে। জাহানারা টের পাওয়ার পর ডাকাতদের চিনতে পারায় তার রানে গুলি করে কোনো মালামাল লুট ছাড়াই ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়।

তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, জাহানারার স্বামী লোকমানও অপরাধ জগতের মানুষ। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলাউদ্দিন তালুকদার বলেন, গুলিবিদ্ধ এক নারী হাসপাতালে ভর্তি হয়েছেন। ওই নারীর দাবি ডাকাতি করতে ১০-১২জন প্রবেশ করেছিল, তিনি নারী টের পাওয়ায় রানের মধ্যে গুলি করে ডাকাতরা পালিয়ে গেছে।

এ প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, রাউজানে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। এটি রহস্যজনক মনে হচ্ছে। তার স্বামী ভালো না, তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের মামলা রয়েছে। এটি কী কারণে ঘটেছে তা তদন্ত করা হচ্ছে।

এই বিভাগের সব খবর

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ দুপুরে...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও নেতৃত্ব...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনায় গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার জানিয়েছে সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা...

সর্বশেষ

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও...

রাঙামাটিতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলায় আজ থেকে তিন দিনব্যাপী...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...