সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে সোয়া ৪ কোটি টাকার মদ ও বিয়ার উদ্ধার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিদেশি মদ ও বিয়ারের বড় চালান আটক করেছে কোস্ট গার্ডের পূর্ব জোনের সদস্যরা। এসব মদ ও বিয়ারের মূল্য প্রায় সোয়া ৪ কোটি টাকা বলে কোস্ট গার্ড জানিয়েছে।

শনিবার সকালে নগরীর হালিশহর ডগির খাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিদেশি মদ ও বিয়ারের বড় এই চালান আটক করা হয়।

কোস্ট গার্ড পূর্ব জোনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের আভিযানিক দল চট্টগ্রামের হালিশহরের ডগির খাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে কয়েকজনকে একটি ডেনিশ বোট হতে সন্দেহজনক কিছু বস্তা নামাতে দেখা যায়। এ সময় তাদের থামার সংকেত দিলে তারা বোট এবং বস্তাগুলো জঙ্গলে ফেলে প্যারাবন দিয়ে পালিয়ে যায়।

পরে বোট এবং খালের পার্শ্ববর্তী জঙ্গলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আনুমানিক ৪ কোটি ১৫ লাখ ১৩ হাজার টাকা মূল্যের ৩৩০ এমএল সাইজের হাইনেকেন অরিজিনাল বিয়ার ১ হাজার ৫৬ পিস, ১ হাজার এমএল সাইজের পাসপোর্ট স্কচ ৩০০ পিচ, ১ হাজার এমএল সাইজের রেড লেভেল ২৫০ পিস, ১ হাজার এমএল সাইজের হান্ড্রেড পাইপার্স ৩৪৭ পিস মদ এবং ৪ বোতল টুইন ভ্যালি অলিভ ওয়েল উদ্ধার করা হয়।

মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ডের এরূপ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এই বিভাগের সব খবর

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ দুপুরে...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও নেতৃত্ব...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনায় গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার জানিয়েছে সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা...

সর্বশেষ

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও...

রাঙামাটিতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলায় আজ থেকে তিন দিনব্যাপী...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...