সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

চান্দগাঁওয়ে চার বন্ধুর হাতে ৭ম শ্রেণির রাহাত খুন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে চার বন্ধু মিলে ৭ম শ্রেণি পড়ুয়া এক বন্ধুকে মারধরের পর আহত অবস্থায় ধাক্কা দিয়ে নদীতে ফেলে খুন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ ঐ চার বন্ধুকে জিজ্ঞাবাদের জন্য হেফাজতে নিয়েছে। আজ বুধবার (৩০শে এপ্রিল) সকাল ৭টার দিকে নগরের হামিদচরের নদী থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।
নিহত স্কুলপড়ুয়া ছাত্রের নাম রাহাত ইসলাম (১২)। সে চান্দগাঁওয়ের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব ফরিদের পাড়ার মো. লিয়াকত আলীর ছেলে ও নগরের সানোয়ারা ভয়েস স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দীন। তবে আটককৃতদের নাম পরিচয় জানা যায়নি।
জানা যায়, ২৯শে এপ্রিল স্কুল ছুটিতে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে হারিয়ে যায় রাহাত। এসময় ৪ বন্ধু মিলে শত্রুতার জেরে পূর্বের একটি ঘটনা নিয়ে তাকে মারধর করে নদীতে ফেলে দেয়। সকালে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে চান্দগাঁও থানার ওসি (তদন্ত) বলেন, স্থানীয়রা সকাল ৭ টার দিকে হামিদচরে একটি লাশ দেখে খবর দিলে রাহাতের লাশটি পুলিশ উদ্ধার করে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। তদন্তের জন্য জিজ্ঞাবাদে তার চার বন্ধুকে হেফাজতে নেওয়া হয়েছে।
খুনের ঘটনায় চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন বলেন, চার বন্ধু মিলে এক বন্ধুকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। তদন্তের পরে বিস্তারিত জানানো হবে।

এই বিভাগের সব খবর

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ দুপুরে...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও নেতৃত্ব...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনায় গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার জানিয়েছে সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা...

সর্বশেষ

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও...

রাঙামাটিতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলায় আজ থেকে তিন দিনব্যাপী...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...