রবিবার, ২১ জুন ২০২৬

সংঘবদ্ধ চোরচক্রের ৬ সদস্য গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে মূল্যবান স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ নগদ অর্থ।

বুধবার (২৩ এপ্রিল) কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সন্ধ্যার পর কোতোয়ালী থানা পুলিশের একটি দল নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরির ঘটনায় সরাসরি জড়িত নূর উদ্দিন, হান্নান হোসেন ও হৃদয় হাওলাদারকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ সময় গ্রেপ্তারকৃত মূল অভিযুক্ত নূর উদ্দিনের তথ্য মতে তার পাঁচলাইশ থানাধীন হামজারবাগ বাসা থেকে অভিযুক্তের স্ত্রী কুলসুম বেগমের হেফাজত থেকে নগদ টাকা ও স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে ধরা হয় স্বর্ণ ব্যবসায়ী মানিক চন্দ্র সিংহ ও গলানো স্বর্ণ বিক্রির সঙ্গে যুক্ত রিপন চন্দ্র পালকে।

এ সময় গ্রেফতার হওয়া চুরির সঙ্গে জড়িত চক্রটির কাছ থেকে নগদ ৩ লাখ ৪৫ হাজার টাকা, গলানো স্বর্ণ ১০৭.১৭ গ্রাম (প্রায় ৯.৩ ভরি), স্বর্ণের চেইন ১টি ও স্বর্ণের ১টি আংটি উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং চুরির পুরো চক্রকে ধরতে তদন্ত অব্যাহত রয়েছে।

চক্রটির সঙ্গে সংশ্লিষ্ট অন্য সদস্যদের শনাক্তে কাজ চলছে।

এই বিভাগের সব খবর

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা ও নাহিদা আক্তারের বোলিং নৈপুণ্যে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-১-এ নিজেদের তৃতীয় ম্যাচে...

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

সর্বশেষ

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার...

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...