বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

চট্টগ্রামে শনিবার শুরু হচ্ছে মাসব্যাপী ফুল উৎসব

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বন্দরনগরী চট্টগ্রামে সবুজ ও জলাশয়বেষ্টিত ফৌজদারহাট ডিসি পার্কে আগামী শনিবার (৪ জানুয়ারি) থেকে  শুরু হচ্ছে মাসব্যাপী বর্ণিল ফুল উৎসব। তৃতীয় বারের মতো বাংলাদেশের সবচেয়ে বড় ফুল উৎসব চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে। এটি হবে আনন্দ, সংস্কৃতি এবং ঐতিহ্যের এক অপূর্ব সমাবেশ।

আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের ফৌজদারহাট সংলগ্ন ডিসি পার্কে সংবাদ ব্রিফিং-এ ফুল উৎসবের বিস্তারিত তুলে ধরেন জেলা প্রশাসক ফরিদা খানম।

তিনি বলেন, এবার চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজন করতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ ফুল উৎসব। ১৯৬ একর জায়গা জুড়ে নানা নান্দনিকতায় ফুলে ফুলে ডিসি পার্ক সাজিয়ে তোলা হয়েছে। ডালিয়া, চন্দ্রমল্লিকা, গোলাপ-গাঁদাসহ দেশি-বিদেশি ১৩৬ প্রজাতির ফুল থাকবে প্রদর্শনীতে।

তিনি আরও বরেন, এবারের ফুল উৎসব বিগত সময়ের চেয়ে বড় পরিসরে হচ্ছে। এবারই প্রথম উৎসবে যুক্ত হয়েছে ভাসমান ফ্লাওয়ার গার্ডেন। উৎসব ঘিরে বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব, লোকজ সংস্কৃতির মেলা বসবে। প্রতিদিন মঞ্চে থাকবে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান।

জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, দর্শকপ্রিয় করতে দুবাইয়ের মিরাকল গার্ডেনের আদলে বাগান সাজানো হয়েছে। ফুল উৎসবের পাশাপাশি থাকছে সাংস্কৃতিক আয়োজন, ঘুড়ি, ভায়োলিন ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাম্পান উৎসব। ফুল উৎসব শুরুর  আগেই  হাজারো দর্শক আসছেন  প্রতিদিন।

জেলা প্রশাসক বলেন, চট্টগ্রামের বৃহত্তর এই আয়োজনে ডালিয়া, চন্দ্রমল্লিকা, গোলাপ-গাঁদাসহ ১৩৬ প্রজাতির ফুলের সমারোহে দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন দেশীয় সাংস্কৃতির নানা আয়োজন। ইতিমধ্যেই দুবাইয়ের মিরাকল গার্ডেনের আদলে ডিসি পার্ক সেজে উঠেছে। এবার প্রথম ডিসি পার্কে যুক্ত হয়েছে ভাসমান সুবিশাল ফুল বাগান। চেনা দেশি ফুলের পাশে আছে বিদেশি ফুলের বাহারও। ফৌজদারহাটে সাগর পাড়ে গড়ে তোলা ডিসি পার্কে বসেছে ফুলের মেলা, রঙের আসর। পুরো পার্ক সেজেছে নানা রঙের ফুলে।

তিনি জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত পার্ক দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। টিকিটের মূল্য হবে জনপ্রতি ৫০ টাকা। উৎসব ঘিরে বসবে বাংলার ঐতিহ্যবাহী পিঠা, হস্তশিল্প এবং স্থানীয় খাবার সমৃদ্ধ গ্রামীণ মেলা। সেই সঙ্গে চলবে নাচ, গান, ও সাংস্কৃতিক পরিবেশনা।

আগামী শনিবার সকাল ১১টায় শুরু হওয়া মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান ও চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‌্যাব-৭। এ সময় বেলাল হোসেন (৪০) নামে এক...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। চলতি মাসের শুরুতে ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর আজ তিনি...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাউসের যৌথ উদ্যোগে ২৩৬টি পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য...

সর্বশেষ

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের...

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার : খলিল

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বলেছেন, ভারতের পক্ষ থেকে...

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ...

চট্টগ্রামে আমদানি খাদ্যপণ্যে অতিরিক্ত ওজন শনাক্ত, ১৯ লাখ টাকা রাজস্ব আদায়

চট্টগ্রামে একটি আমদানিকৃত খাদ্যপণ্যের চালানে ঘোষণার তুলনায় অতিরিক্ত পণ্য...