রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

এস আলম গ্রুপের দুই কারখানা বন্ধ ঘোষণা, শ্রমিকদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

দেশের বিতর্কিত শিল্পগোষ্টী এস আলম গ্রুপের দুটি কারখানা আগামীকাল বুধবার ২৫ ডিসেম্বর থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানা দুটি হলো- এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রি লিমিটেড ও এস আলম পাওয়ার প্লান্ট লিমিটেড। দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলীর নদী তীরবর্তী চরলক্ষ্যা ইউনিয়নের ইছানগর এলাকায় কারখানা দুটির অবস্থান।

বুধবার (২৪ ডিসেম্বর) এস আলম গ্রুপের মানব সম্পদ ও প্রশাসন প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে গ্রুপটির এ দুটি কারখানা বন্ধের বিষয়টি জানা যায়।

এতে উল্লেখ করা হয়েছে, এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রি লিমিটেড ও এস আলম পাওয়ার প্লান্ট লিমিটেডের সকল শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কর্তৃপক্ষের নির্দেশক্রমে অনিবার্যকারণবশত আগামী ২৫ ডিসেম্বর হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানা বন্ধ থাকবে। তবে, নিরাপত্তা বিভাগ, ডেলিভারি সেকশন ও জরুরি বিভাগ (ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক) খোলা থাকবে। নোটিশে কারখানা খোলার তারিখ কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নোটিশের মাধ্যমে জানানো হবে বলেও উল্লেখ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রি লিমিটেডের ডিজিএম রফিকুল ইসলাম বলেন, কারখানা বন্ধের নোটিশ পেয়েছি এই বিষয়ে অফিসিয়ালি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

এদিকে, চট্টগ্রামের কর্ণফুলীতে অবস্থিত এস আলম গ্রুপের সাতটি কারখানা হঠাৎ করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করায় ৭ কারখানার শ্রমিকরা একযোগে বিক্ষোভ মিছিল করেছে। এ সময় তোপের মুখে অফিস কক্ষ ছাড়তে বাধ্য হয় অফিস কর্মকর্তারা।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টায় হঠাৎ করে কারখানা কর্তৃপক্ষ আগামীকাল থেকে ৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করলে বিক্ষুব্ধ হয়ে পড়ে শ্রমিকরা।

শ্রমিকরা জানান, কোন নোটিস বা ঘোষণা ছাড়া হঠাৎ করে দুপুর বেলায় অফিস কর্তৃপক্ষ এসে আগামীকাল থেকে কারখানার সকল ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেন, কারখানা কর্তৃপক্ষের হঠাৎ এমন সিদ্ধান্ত আমরা কেউই মানতে পারতেছিনা। আমরা দীর্ঘদিন এই কোম্পানিতে কম বেতনে চাকরি করে আসছি হঠাৎ করে যদি কোম্পানির বন্ধ করার ঘোষণা দিলে আমরা মা, বা, বৌ, বাচ্চা নিয়ে কোথায় গিয়ে দাঁড়াব?

এখন আমাদের একটাই দাবি আমরা অবিলম্বে কারখানা খোলা রাখার জোর দাবি জানাচ্ছি, অন্যথায় শ্রমিকরা বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি প্রদান করেন।

এই বিভাগের সব খবর

বন্ড জালিয়াতি : ১ কোটি ৭১ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা উদঘাটন

চট্টগ্রামের একটি অফডকে রপ্তানিযোগ্য পণ্যের চালান তল্লাশি করে ঘোষণা ছাড়াই ১০টি কাটা জাহাজের পাখা (প্রপেলার স্ক্র্যাপ) জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা। অভিনব এই বন্ড জালিয়াতির মাধ্যমে...

পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের

পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিলে আগামীকাল রোববার থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ করে দেবেন মালিকেরা। এ ধারায় কারখানা বন্ধ থাকলে শ্রমিকেরা...

সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায় গুরুত্বারোপ করেছেন ডা. জুবাইদা রহমান

সুস্থ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, সুস্থ বাংলাদেশ...

সর্বশেষ

বন্ড জালিয়াতি : ১ কোটি ৭১ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা উদঘাটন

চট্টগ্রামের একটি অফডকে রপ্তানিযোগ্য পণ্যের চালান তল্লাশি করে ঘোষণা...

পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের

পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিলে আগামীকাল রোববার থেকে শ্রম...

সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায় গুরুত্বারোপ করেছেন ডা. জুবাইদা রহমান

সুস্থ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্বারোপ করেছেন...

‘নগর সরকার’ প্রতিষ্ঠা হলে চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত হবে: ডা. শাহাদাত

চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি, সেইফ ও স্মার্ট সিটি হিসেবে...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: ভূমি প্রতিমন্ত্রী

১৯৭১ ও ২০২৪ সালের পরাজিত শক্তি আবার মাঠে সক্রিয়...

হাটহাজারীকে সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল করতে চান মীর হেলাল

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমঅধিকার ও সমান সুযোগ নিশ্চিত করে...