বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

শেখ হাসিনার নির্দেশেই ইন্টারনেট বন্ধ ছিল: পলক

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জুলাই মাসে আগুনে কেবল পুড়ে নয়, আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়েছিলো। জিজ্ঞাসাবাদে সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এই তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে ট্রাইব্যুনালের চত্বরে পলকের এই স্বীকারোক্তির কথা জানান তাজুল ইসলাম। তিনি বলেন, ‘কোনো টাওয়ারে আগুন নয় বরং শেখ হাসিনার নির্দেশেই ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। জিজ্ঞাসাবাদে এই কথা জানিয়েছেন সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।’

তাজুল ইসলাম অভিযোগ করেন, সম্ভাব্য সাক্ষীরা টার্গেট কিলিংয়ের শিকার হচ্ছেন। তাঁদের নিরাপত্তায় কোনো গাফিলতি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায় নিতে হবে।

এর আগে, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, এনটিএমসির সাবেক ডিজি জিয়াউল আহসানসহ ৭ আসামিকে ট্রইব্যুনালে হাজির করা হয়। তাঁদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ ফেব্রুয়ারি দাখিল করতে হবে। পাশাপাশি সাবেক আইজিপিসহ ৩ পুলিশ কর্মকর্তাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতিও দেয় ট্রাইব্যুনাল।

এ সময় ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন গুলশান-ভাটারার সিসিটিভি ফুটেজ সংরক্ষণেরও নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে শিক্ষার্থীদের নিরাপদ চলাচলে ফুটপাত দখলমুক্ত করা হবে : মেয়র শাহাদাত

নগরীর শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিদ্যালয়সংলগ্ন ফুটপাত দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শিক্ষার্থীদের...

খুলশীসহ সিএমপির দুই থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। একই সঙ্গে খুলশীর ওসিকে সিটিএসবিতে বদলি করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিকেলে...

রসায়নে নোবেল পেলেন অঁরি কাগান ও কেনসো সোয়াই

রসায়নের অত্যন্ত জটিল ও গুরুত্বপূর্ণ ক্ষেত্র অপ্রতিসম জৈব সংশ্লেষণে অ-রৈখিক প্রভাব এবং স্ব-অনুঘটন আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের রসায়নে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন ফ্রান্সের অঁরি...

সর্বশেষ

চট্টগ্রামে শিক্ষার্থীদের নিরাপদ চলাচলে ফুটপাত দখলমুক্ত করা হবে : মেয়র শাহাদাত

নগরীর শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিদ্যালয়সংলগ্ন...

খুলশীসহ সিএমপির দুই থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...

রসায়নে নোবেল পেলেন অঁরি কাগান ও কেনসো সোয়াই

রসায়নের অত্যন্ত জটিল ও গুরুত্বপূর্ণ ক্ষেত্র অপ্রতিসম জৈব সংশ্লেষণে...

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৬ হাজার...

মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক...

রাঙ্গামাটিতে ভারতীয় সিগারেটসহ দুই জন আটক

জেলার কাপ্তাইয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ সিগারেটসহ ২ জনকে...