সোমবার, ২৯ জুন ২০২৬

রাঙ্গুনিয়ায় কাদায় আটকে থাকা হাতি উদ্ধার করলো বনবিভাগের কর্মীরা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের তৈলাভাঙ্গা বিলের পদ্মাডেবা নামক এলাকায় প্রায় দেড় ফিট নরম কাদামাটিতে আটকা পড়েছিল মাঝবয়সী একটি বন্যহাতি। প্রায় ১০ ঘণ্টা আটকে থাকার পর শনিবার (৩০ এপ্রিল) সকালে বনবিভাগের একটি টিম হাতিটিকে উদ্ধার করেছে।
স্থানীয়রা জানায়, শনিবার ভোর চারটার দিকে ওই এলাকা ধরে চলতে গিয়ে হাতিটি কাদামাটিতে আটকা পড়ে এবং তার দেহের প্রায় পুরো অংশই কাদাতে ডুবে যায়। একরকম নিরুপায় হয়েই ১০ ঘণ্টা কাদামাটিতে থেকে আর্তচিৎকার জুড়ে দেয় বন্য এ হাতিটি। শেষমেশ প্রায় ১০ ঘণ্টা আটকা থাকার পর দুুপুর দুইটার দিকে বনবিভাগের একটি টিম হাতিটিকে কাদামাটি থেকে শুকনো জায়গায় তুলে আনে। তারপর প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিয়ে জঙ্গলে ছেড়ে দেওয়া হয় এবং হাতিটি সুস্থ আছে বলে জানিয়েছেন চট্টগ্রাম (দক্ষিণ) বিভাগীয় বন কর্মকর্তা সফিকুল ইসলাম।
তিনি বলেন, ‘একটা বন্যহাতি ওই এলাকা ধরে চলার পথে কাদামাটিতে আটকে যায়। খবর পেয়ে আমি নিজে টিম নিয়ে ঘটনাস্থলে যাই। হাতিটিকে উদ্ধার করে বনে ছেড়ে দেওয়া হয়েছে।’
রাঙ্গুনিয়া বন রেঞ্জ কর্মকর্তা মাসুম কবির বলেন, হাতিটিকে উদ্ধারের পর প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিয়ে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। সেটি এখন সুস্থ আছে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...