মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

চমেক ও চসিকের ৫৭ স্বাস্থ্যসেবা কেন্দ্রে ৩ কোটি টাকার ওষুধ বিতরণ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ নিশ্চিত করতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ৫৭টি স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ওষুধসামগ্রী বিতরণ করা হয়েছে।

আন্তর্জাতিক দাতা সংস্থা ‘ডিরেক্ট রিলিফ’-এর সহযোগিতায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পক্ষ থেকে এসব ওষুধ বিতরণ করা হয়। এর মধ্যে চমেক হাসপাতালের জন্য প্রায় ২ কোটি টাকা এবং চসিকের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর জন্য প্রায় ১ কোটি টাকা মূল্যের ওষুধ রয়েছে।

পৃথক অনুষ্ঠানের মাধ্যমে আজ এসব ওষুধ হস্তান্তর করা হয়। চমেক হাসপাতালের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চসিক প্রশাসক ও চমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, আন্তর্জাতিক দাতা সংস্থা ‘ডিরেক্ট রিলিফ’-এর সহযোগিতায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পক্ষ থেকে বিপুল পরিমাণ ওষুধসামগ্রী প্রদান একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।  এর মাধ্যমে চমেক হাসপাতালে চিকিৎসা নিতে আসা দরিদ্র ও অসহায় রোগীরা বিশেষভাবে উপকৃত হবেন। এ সহযোগিতার ফলে চমেক হাসপাতাল এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

তিনি বলেন, দুই প্রতিষ্ঠানের মধ্যে শুধু ওষুধ সরবরাহ নয়, চিকিৎসাসেবা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ এবং গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে। এসব ক্ষেত্রে সমন্বিতভাবে কাজ করা গেলে চট্টগ্রামে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে।

এই বিভাগের সব খবর

রামিসা হত্যা মামালায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে নির্মমভাবে ধর্ষণ ও হত্যার দায়ে প্রধান আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। বিচারিক আদালতের দেওয়া ফাঁসির রায় পর্যালোচনা...

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১)সদস্যরা। এসআরবির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড...

মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন নিবেদিত এক রাজনৈতিক ব্যক্তিত্ব মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের...

সর্বশেষ

রামিসা হত্যা মামালায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে নির্মমভাবে ধর্ষণ ও হত্যার...

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে...

মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন...

মনীষীদের দৃষ্টান্ত অনুসরণ করে নতুন প্রজন্মও একদিন বিশ্বে গৌরবের আসনে আসীন হবে

‘চট্টগ্রাম একাডেমি-শিল্পশৈলী পুরস্কার ২০২৬’ প্রদান অনুষ্ঠানে ভাষাবিজ্ঞানী ও শিক্ষাবিদ...

হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু, চলবে ২২ নভেম্বর পর্যন্ত

হজ-২০২৭ সালের বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায়...

কাট্টলি রাসমণি ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে পুড়েছে জেলেপল্লির ৩০ ঘর

চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলীস্থ রাণী রাসমণি ঘাট এলাকার জেলেপল্লিতে...