বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা রোজি কবিরের ইন্তেকাল

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সাংসদ বেগম রোজী কবির মৃত‌্যুবরণ ক‌রে‌ছেন (ইন্না-লিল্লাহি….. রাজিউন)।

আজ বুধবার (১৩ নভেম্বর) ভোর ৫টায় রাজধানীর এক‌টি প্রাই‌ভেট হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় মৃত‌্যুবরণ ক‌রেন তি‌নি।

পরিবারের সদস‌্যরা জানায়, তিনি দীর্ঘদিন যাবত লিভার জঠিলতায় ভুগছিলেন। এদিকে নামাজে জানাজা বাদে আসর চট্টগ্রাম জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে।রাজনৈতিক জীবনে রোজী কবির তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়।
বিএনপির জন্মলগ্ন থেকে দলটির সাথে জড়িত ছি‌লেন তিনি। স্বৈরাচার বিরোধী আন্দোলনে অসামান্য ভূমিকা পালন করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত সহযোদ্ধা ছি‌লেন। তিনি জাতীয়তাবাদী মহিলা দল চট্টগ্রাম নগর কমিটির সভাপতি, মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারীসহ বিএনপির কেন্দ্রীয় কমিটির বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্ব পালন করেন।

মুলত, তার রাজনৈতিক যাত্রা শুরু হয় বড় ভাই সাবেক ডেপুটি স্পিকার ও পরিকল্পনামন্ত্রী ব্যারিষ্টার সুলতান আহমেদের হাত ধরে।
সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার সফরসঙ্গী হিসেবে তিনি থাইল্যান্ড, চীন, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, ডেনমার্ক, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরের পাশাপাশি জাতিসংঘের সাধারণ পরিষদ সভা বিমস্টেক, সার্কের মত গুরুত্বপূর্ণ সম্মেলনে বাংলাদেশ দলের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। জাতীয় সংসদের স্থায়ী কমিটির সদস্য ছাড়াও তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ – সিডিএ’র বোর্ড মেম্বার ছিলেন।

তি‌নি রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে বেগম রোজী কবিরের বিচরণ ছিল উল্লেখ করার মতো।
তিনি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, বাংলাদেশ রেডক্রিসেন্ট, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি, ডায়বেটিক এসোসিয়েশন, বাংলাদেশ থ্যালেসামিয়া সমিতি, সাহিক, বিএনএসবি, শিশু একাডেমি, মহিলা ক্রীড়া সমিতি এবং আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সাথে যুক্ত ছিলেন।
বেগম রোজী কবির চট্টগ্রাম নগরীর উত্তর হালিশহরস্থ প্রখ্যাত জমিদার পরিবার আজগর আলী চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন।
দক্ষিণ হালিশহরের বিশিষ্ট ব্যবসায়ী আবদুল মাবুদ সওদাগরের পুত্র এবং বন্দর থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং চট্টগ্রামের প্রসিদ্ধ হোটেল “হোটেল শাহজান এবং এশিয়াটিক কটনমিলের চেয়ারম্যান হুমায়ুন কবিরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
রত্নগর্ভা বেগম রোজী কবিরের দুই ছেলে দুই মেয়ে বিদেশ থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ বিদেশে অর্থনীতিবীদ, প্রকৌশলী, শিক্ষকতা এবং চিকিৎসক হিসেবে কর্মরত আছে।

এই বিভাগের সব খবর

রাঙ্গুনিয়ায় হচ্ছে চট্টগ্রাম ওয়াসার তৃতীয় পানি শোধনাগার, দৈনিক উৎপাদন ১০ কোটি লিটার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী নদীর তীরবর্তী সরফভাটা এলাকায় ‘কর্ণফুলী পানি শোধনাগারের তৃতীয় প্রকল্প’ বাস্তবায়ন করতে যাচ্ছে চট্টগ্রাম ওয়াসা। ‘কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্প-৩’ নামের এ...

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির

বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এবং উভয় দেশের জনগণের কল্যাণে নয়াদিল্লির সঙ্গে দূরদর্শী ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে কাজ করার বিষয়ে ঢাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন আবারও পেছাল

চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তাঁর স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন...

সর্বশেষ

রাঙ্গুনিয়ায় হচ্ছে চট্টগ্রাম ওয়াসার তৃতীয় পানি শোধনাগার, দৈনিক উৎপাদন ১০ কোটি লিটার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী নদীর তীরবর্তী সরফভাটা এলাকায় ‘কর্ণফুলী...

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির

বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এবং উভয় দেশের...

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন আবারও পেছাল

চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পরিকল্পিতভাবে...

নভেম্বর পর্যন্ত বাংলাদেশকে এলএনজি দিতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতের জেরে হরমুজ প্রণালি...

বিশ্ব হার্ট দিবস আজ

‘একটি হৃদস্পন্দনও উপেক্ষা করবেন না’- মূল বার্তা নিয়ে আজ...

হরমুজ প্রণালী খোলার আশা ক্ষীণ হওয়ায় বিশ্ববাজারে শেয়ারের দরপতন ও তেলের দাম বৃদ্ধি

হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে...