রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুমন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

নগরের কোতোয়ালী থানার হাজারী গলিতে যৌথবাহিনীর ওপর অ্যাসিড নিক্ষেপের ইন্ধনদাতা চট্টগ্রাম মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুমন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১১ নভম্বের) নগরের লাভলেন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. রইছ উদ্দিন বলেন, হাজারী গলিতে যৌথবাহিনীর ওপর অ্যাসিড নিক্ষেপের ইন্ধনদাতা সুমন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। সুমন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতার ওপরে হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনার মামলার এজাহারভুক্ত আসামি।

এদিকে এক প্রেস বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, গত ৫ নভেম্বর ইসকনের বর্তমান কার্যক্রমের সমালোচনা করে মো. ওসমান নামের একজন দোকানদার কর্তৃক ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে নগরের হাজারী গলিতে ৫০০-৬০০ জন ইসকন সমর্থক ও সনাতন ধর্মাবলম্বী উক্ত দোকানিকে হত্যার উদ্দেশ্যে একত্রিত হয়ে তার দোকানে আক্রমণ করে। বিশৃঙখল পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং জনগণের জান-মাল রক্ষার্থে যৌথবাহিনী ঘটনাস্থলে গেলে কিছু বিক্ষুব্ধ ইসকন সমর্থক ও সনাতন ধর্মাবলম্বী যৌথবাহিনীর ওপর হামলা করে।

এ সময় দুষ্কৃতকারীরা যৌথবাহিনীর সদস্যদের ওপর ইট-পাটকেল ও অ্যাসিড ছোড়ে। চট্টগ্রাম মহানগরীর আইনশৃঙখলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং জনগণের জান-মাল রক্ষার্থে যৌথবাহিনীর ওপর অ্যাসিড হামলার সঙ্গে জড়িত আক্রমণকারী ও পরিকল্পনাকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের সব খবর

এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) সদ্য গ্রেপ্তার হওয়া পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের রাষ্ট্রবিরোধী অপতৎপরতা ও ষড়যন্ত্রের দায় বাংলাদেশ পুলিশ বাহিনী নেবে না...

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ : চট্টগ্রামে এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে নজরদারিতে থাকা চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ)পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার...

বাংলাদেশকে হতাশ করে সাফ চ্যাম্পিয়নশীপের ফাইনালে পাকিস্তান

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। আজ জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে শেষ মুহূর্তে গোল করে পাকিস্তানকে ১-০ ব্যবধানের ঐতিহাসিক জয় উপহার দিয়েছেন...

সর্বশেষ

এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) সদ্য গ্রেপ্তার হওয়া পুলিশ...

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ : চট্টগ্রামে এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে...

বাংলাদেশকে হতাশ করে সাফ চ্যাম্পিয়নশীপের ফাইনালে পাকিস্তান

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। আজ জাতীয়...

বন্ড জালিয়াতি : ১ কোটি ৭১ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা উদঘাটন

চট্টগ্রামের একটি অফডকে রপ্তানিযোগ্য পণ্যের চালান তল্লাশি করে ঘোষণা...

পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের

পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিলে আগামীকাল রোববার থেকে শ্রম...

সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায় গুরুত্বারোপ করেছেন ডা. জুবাইদা রহমান

সুস্থ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্বারোপ করেছেন...