শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৪ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ভুয়া সমন্বয়কদের অপব্যবহার রোধে অন্যতম প্রধান সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে আহ্বায়ক এবং আরেক সমন্বয়কারী আরিফ সোহেলকে সদস্য সচিব করে ৪ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

আজ সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে প্ল্যাটফর্মের মূল সমন্বয়ক সারজিস আলম ঘোষিত কমিটি অনুযায়ী আবদুল হান্নান মাসুদকে প্রধান সংগঠক এবং উমামা ফাতিমাকে মুখপাত্র করা হয়েছে।

কমিটি ঘোষণার পর সারজিস আলম বলেন, ‘সারাদেশে ভুয়া সমন্বয়কের নামে অনেক অপকর্ম চলছে। আমরা এর অবসান ঘটাতে কেন্দ্রীয়ভাবে কাজ করব।’

তিনি আরও বলেন, ‘আমাদের সংগঠনের মধ্যে থেকে যারা এই ধরনের অপকর্মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমাদের কমিটি পুনর্গঠন করা দরকার।’
সারজিস বলেন, শিগগিরই কলেবর বাড়িয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

এ কমিটি জুলাই-আগস্ট বিপ্লবের শক্তিকে একত্রিত করা এবং ‘মুজিবাদ’-এর সমস্ত শক্তিকে সমূলে উৎপাটনের লক্ষ্য নিয়েও কাজ করবে বলে উল্লেখ করেন সারজিস।

সারাদেশে ১৫৮ জন সমন্বয়কের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হয়েছে জানিয়ে আরেক সমন্বয়কারী আব্দুল কাদের বলেন, ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি জাতীয় সংগঠন হিসেবে কাজ করবে এবং এটি কখনই রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হবে না।’

এই বিভাগের সব খবর

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে বক্তারা বলেছেন, শিশুসাহিত্যে এই সময়ে সৃজনশীলতার ধারাবাহিকতায় উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে। তবে শিশুসাহিত্যকে সমকালীন হতেই...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা গেলে দেশটির বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ানো, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

সর্বশেষ

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...