মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

রাউজানের কোথাও প্লাস্টিক বর্জ্য দেখতে চাই না : ফজলে করিম

- Advertisement -
Single page 1st Paragraph

এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, আমি রাউজান ও পৌর এলাকার কোনো রাস্তাঘাট, নালা নর্দমা, বিল খালে কোনো ধরনের প্লাস্টিকের বর্জ্য দেখতে চাই না। এসব প্লাস্টিক ব্যবহার শেষে নির্দিষ্টস্থানে রাখুন, পৌরসভা ও স্থানীয় জনপ্রতিনিধিদের স্থাপন করা ডাস্টবিনে ফেলুন। তারা সেখান থেকে নিদিষ্টস্থানে নিয়ে যাবে। যারা টোকাই তারা বস্তা ভরে পৌরসভায় জমা দিন, বিনিময়ে নগদ টাকা ও ঈদের উপহার নিয়ে যান।

গতকাল সোমবার পৌরসভায় প্লাস্টিক বর্জ্য জমা দিতে আসা মানুষকে ঈদের উপহার দেয়া অনুষ্ঠানে তিনি সকলের প্রতি এই আহ্বান জানান। মুন্সিরঘাটায় এ উপলক্ষে সমাবেশে সভাপতিত্ব করেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ।

কাউন্সিলর জানে আলম জনির সঞ্চালনায় অনুষ্ঠানে মেয়র বলেন, রাউজানের অভিভাবক এবিএম ফজলে করিম চৌধুরী এমপির নির্দেশনা অনুসরণ করে পৌর এলাকা নতুন করে সাজানো হচ্ছে।

তাঁর নির্দেশনায় পৌরসভাকে মডেল পৌরসভায় রূপদানের চেষ্টা করছেন। মেয়র জানান, এই পর্যন্ত পৌরসভা ৩৫ হাজার বস্তা প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়েছে। এসব বর্জ্য টোকইদের কাছ থেকে নগদ টাকায় কিনে নেয়া হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, প্যানেল মেয়র বশির উদ্দিন খান, কাউন্সিলর আলমগীর আলী, অ্যাডভোকেট দিলীপ চৌধুরী, শওকত হাসান, বীর মুক্তিযোদ্ধা ইউছুপ খান প্রমুখ।

এই বিভাগের সব খবর

চমেক ও চসিকের ৫৭ স্বাস্থ্যসেবা কেন্দ্রে ৩ কোটি টাকার ওষুধ বিতরণ

দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ নিশ্চিত করতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ৫৭টি স্বাস্থ্যসেবা কেন্দ্রে...

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ও আটক ১১৪৯

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ১ হাজার ১৪৯ জনকে গ্রেপ্তার ও আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে...

শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠনের পরিপ্রেক্ষিতে কারখানার উৎপাদন সচল রাখতে এবং বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন স্থগিত রেখে শ্রমিকদের...

সর্বশেষ

চমেক ও চসিকের ৫৭ স্বাস্থ্যসেবা কেন্দ্রে ৩ কোটি টাকার ওষুধ বিতরণ

দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ...

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ও আটক ১১৪৯

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকবিরোধী বিশেষ...

শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠনের পরিপ্রেক্ষিতে...

দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, রংপুরসহ উত্তরাঞ্চলের...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চাইল বাংলাদেশ

মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে কমনওয়েলথভুক্ত দেশগুলোর...