বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সাফ নারী চ্যাম্পিয়নশীপে অংশ নিতে নেপালে পৌঁছেছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

সাফ নারী চ্যাম্পিয়নশীপে অংশ নিতে আজ সকালে নেপালের রাজধানী কাঠমান্ডুতে পৌঁছেছে ২৩ সদস্যের বাংলাদেশ জাতীয় দল।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যোগে ঢাকা থেকে সকাল ১০.৩০ মিনিটে রওয়ানা দিয়ে স্থানীয় সময় ১১.৩০ মিনিটে নেপালে পৌঁছায় বাংলাদেশ দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। বিমানবন্দরে বাংলাদেশ দলকে স্বাগত জানায় নেপাল ফুটবল এসোসিয়েশন।
বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের খেলোয়াড়রা আত্মবিশ্বাস নিয়ে নেপালে গিয়েছে। নেপালের আবহাওয়া বেশ স্বাভাবিক রয়েছে। আজ বাংলাদেশ দল মাঠে অনুশীলন করবে না। হোটেলে সুইমিং পুলে হালকা রিকভারি সেশনের কথা রয়েছে।
আগামী ২০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ চ্যাম্পিয়নশীপ মিশন শুরু করবে বাংলাদেশ। এ-গ্রুপে আরো রয়েছে শক্তিশালী ভারত। ২৩ অক্টোবর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। দুই গ্রুপের শীর্ষ চার দল নিয়ে ২৭ অক্টোবর দুটি সেমিফাইনাল ও ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল।
আসরের সবগুলো ম্যাচ কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ দল : রুপনা চাকমা, মাসুরা পারভীন, আফিদা খন্দকার, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, নীলুফা ইয়াসমিন নীলা, আইরিন খাতুন, কোহাতি কিসকু, মনিকা চাকমা, মারিয়া মান্ডা, স্বপ্না রানী, মাতসুশিমা সুমাইয়া, সানজিদা আক্তার, মুনকি আক্তার, ঋতুপর্ণা চাকমা, শাহেদা আক্তার রিপা, সাবিনা খাতুন, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, কৃষ্ণা রানী সরকার, মোসাম্মৎ ইয়ারজান, মিলি আক্তার, মোসাম্মৎ সাগরিকা।

এই বিভাগের সব খবর

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারীর ক্ষমতায়ন ও পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে তৃতীয় পর্যায়ের ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।...

সর্বশেষ

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...

চট্টগ্রামে ৫৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

দীর্ঘ বিরতির পর আগামী ২৮ জুন সারাদেশের মতো চট্টগ্রাম...