শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মিয়ানমার থেকে কারাভোগ শেষে ফিরলেন ৮৫ বাংলাদেশি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

মিয়ানমারের বিভিন্ন কারাগারে বন্দি থাকা ৮৫ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছেন। একইসাথে রাখাইন রাজ্যের অস্থিরতায় বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া ১২৩ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) এবং সেনা সদস্যদের ফেরত পাঠানো হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাটে মিয়ানমারের জলসীমা থেকে বাংলাদেশি বেসরকারি মালিকানাধীন বেসরকারি জাহাজ কর্ণফুলী টাগ-১ এ করে তারা ফিরেন।

আর বেলা ১১ টা ৪০ এর দিকে হস্তান্তর প্রক্রিয়া শেষে মিয়ানমারের বিজিপি-সেনা সদস্যদের ফেরত পাঠানো হয় একই জাহাজে করে। মিয়ানমারের জলসীমায় অবস্থান করা সেদেশের জাহাজে করে ফেরত যাবেন তারা। যে জাহাজে করে ৮৫ বাংলাদেশিরা ফেরে।

এর আগে সকাল সাড়ে আটটার দিকে কঠোর নিরাপত্তায় ১২৩ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) এবং সেনা সদস্যদের বাসে করে নিয়ে আসা হয় নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএর ঘাটে। ঘাটটিতে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়।

বেলা ১১ টা ৪৫ এর দিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয় মিয়ানমার থেকে কারাভোগ শেষে ফেরা বাংলাদেশিদের।

পুরো হস্তান্তর প্রক্রিয়ায় ছিলো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, জেলা প্রশাসন, বিজিবি, কোস্ট গার্ডের উর্ধতন কর্মকর্তা এবং অন্যদিকে মিয়ানমারের কর্মকর্তারা।

এর আগে, ১৫ ফেব্রুয়ারি ইনানী নৌবাহিনীর জেটিঘাট থেকে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া ৩৩০ বিজিপি, সেনা এবং কাস্টমস কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের ফেরত পাঠানো হয়েছিলো। এরপর ২৫ এপ্রিল কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে ২৮৮ সেনা ও বিজিপি ফেরত পাঠানো হয় এবং ১৭৩ বাংলাদেশি নাগরিক বাংলাদেশে ফেরত আসে। এরপর সর্বশেষ ৮ জুন একই ঘাট থেকে ১৩৪ জন বিজিপি এবং সেনা সদস্য মিয়ানমারে ফেরত যায় এবং মিয়ানমার থেকে ফেরত আসে ৪৫ জন বাংলাদেশি নাগরিক।

এই বিভাগের সব খবর

অপহরণের নাটক সাজিয়ে নিজেই চাইলেন মুক্তিপণ, র‌্যাবের অভিযানে উদ্ধার

অনলাইন জুয়ায় আসক্ত হয়ে জমে যাওয়া ঋণের টাকা মেটাতে নিজেই নিজের অপহরণের নাটক সাজিয়েছিলেন মো. আরিফুর রহমান (২৯)। উদ্দেশ্য ছিল পরিবারের কাছ থেকে মুক্তিপণ...

হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ ভূমি প্রতিমন্ত্রীর

চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়ক দুর্ঘটনা রোধ ও জনস্বার্থ সুরক্ষায় হাটহাজারী থেকে নাজিরহাট সড়কে দ্রুত রোড ডিভাইডার স্থাপন এবং সড়ক সম্প্রসারণের জোর তাগিদ দিয়েছেন...

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী কেরাত, নাত, উপস্থিত বক্তৃতা, সীরাতুন্নবী (সা.) কুইজ ও ইসলামিক ক্যালিগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার...

সর্বশেষ

অপহরণের নাটক সাজিয়ে নিজেই চাইলেন মুক্তিপণ, র‌্যাবের অভিযানে উদ্ধার

অনলাইন জুয়ায় আসক্ত হয়ে জমে যাওয়া ঋণের টাকা মেটাতে...

হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ ভূমি প্রতিমন্ত্রীর

চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়ক দুর্ঘটনা রোধ ও জনস্বার্থ...

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)...

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায়...

আনুষ্ঠানিক প্রস্তাব এলে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চালু হতে পারে

ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব আসলে পদ্মা সেতুর ওপর...

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...