বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ২৮ সদস্যের জামিন বাতিল

স্লোগান ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবানে জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সদস্য ও সহযোগী হিসেবে আটক হওয়া ২৮ ব্যক্তির জামিনের আদেশ বাতিল করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইকবাল করিম।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বান্দরবান জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. মোসলেহ উদ্দিন তাদের জামিন বাতিল করেছেন। এর আগে মঙ্গলবার একই আদালত ৩২ জনের জামিন মঞ্জুর করেছিলেন। কিন্তু পরে জামিননামা পর্যালোচনায় দেখা যায়, প্রত্যেক আসামির জামিনদার একই ব্যক্তি। তিনি হলেন- বান্দরবান জেলা সদরের বাসিন্দা মো. খলিলের ছেলে ইমান হোসেন। এ কারণে জামিন বাতিলের আদেশ দেয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ থেকে চলতি বছরের প্রথম দিকে বিভিন্ন সময়ে রুমা, থানচি, নাইক্ষ্যংছড়ি ও বান্দরবান সদর উপজেলা থেকে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্য থেকে ২৮ জনের জামিনের আবেদন করা হয়। চারটি মামলায় গ্রেপ্তার এই ২৮ জনের জামিনের আবেদন আদালত মঞ্জুর করেন। তবে আসামির সংখ্যায় জামিন আবেদন ছিল ৩২ জনের। চারজনের নাম একাধিক মামলায় থাকায় এই সংখ্যা ৩২ হিসেবে বলা হয়েছিল। জামিননামা বাতিলের আদেশে বলা হয়, আসামিরা বিভিন্ন জেলার হলেও তাদের এলাকার কোনো জামিনদার নেই। এছাড়া কোনো আসামির বাড়ি বান্দরবান জেলায় নয় অথচ জামিনদার এখানকার এবং একই ব্যক্তি। জামিনের শর্ত অনুযায়ী আসামিদের স্ব স্ব এলাকার গণ্যমান্য ব্যক্তিকে জামিনদার হিসেবে প্রদান না করায় এবং এ কারণে জামিনের শর্ত লঙ্ঘিত হওয়ায় জামিননামা বাতিলের আদেশ দেয়া হলো।

প্রসঙ্গত, সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আস্তানায় প্রশিক্ষণ নেয়া এবং জঙ্গি তৎপরতা চালানোর অভিযোগে গত বছর বান্দরবানের বিভিন্ন জায়গা থেকে এদের আটক করেছিল র‍্যাব ও গোয়েন্দা পুলিশ। থানচি থেকে ২১ জন, রুমা থেকে চারজন, নাইক্ষ্যংছড়ি থেকে দুইজন ও বান্দরবান সদর থেকে পাঁচজনকে আটক করা হয়। গ্রেপ্তার এসব ব্যক্তিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সদস্য বলে গণমাধ্যমকে জানিয়েছিল।

এই বিভাগের সব খবর

বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদ এবং শরীফ ওসমান হাদী হত্যা মামলায় গ্রেফতার হওয়া তিন সন্দেহভাজনকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সংযুক্ত...

টানা বর্ষণে প্লাবিত রাঙ্গামাটির ৩০ গ্রাম, পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি ও লংগদু উপজেলার বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন...

বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, ১০ শ্রমিক দগ্ধ

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় আগুন লেগে ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ও সংশ্লিষ্ট ওয়ার্ডে ভর্তি...

সর্বশেষ

বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজির...

টানা বর্ষণে প্লাবিত রাঙ্গামাটির ৩০ গ্রাম, পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি ও লংগদু উপজেলার বন্যা ও নদীভাঙনে...

বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, ১০ শ্রমিক দগ্ধ

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় আগুন লেগে ১০ জন শ্রমিক...

মানবসদৃশ রোবট নিয়ে চট্টগ্রামে অনারের নতুন ব্র্যান্ডশপের যাত্রা

চট্টগ্রামে নিজেদের নতুন ব্র্যান্ডশপ চালু করেছে বৈশ্বিক এআই ডিভাইস...

ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

পিছিয়ে থেকেও লটারো মার্টিনেজের ৯২ মিনিটের গোলে লিওনেল মেসির...

চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন,...