বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম ওয়াসা এমডির নিয়োগ বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) একেএম ফজলুল্লাহর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, তার আমলে সংঘটিত দুর্নীতি ও অনিয়মের তদন্ত এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির দাবিতে স্থানীয় সরকার উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৈষম্য বিরোধী নাগরিক সমাজ চট্টগ্রামের নেতৃবৃন্দ গতকাল চট্টগ্রাম সার্কিট হাউজে উপদেষ্টা এ এফ হাসান আরিফের কাছে এ স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে অভিযোগ করা হয় যে, এমডি ফজলুল্লাহর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও তাকে পদে বহাল রেখে তার অধীনেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা হাস্যকর। তারা দাবি করেন যে, সুষ্ঠু তদন্তের স্বার্থে এমডিকে অব্যাহতি দিয়ে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা উচিত।

নেতৃবৃন্দ আরও অভিযোগ করেন যে, ফজলুল্লাহ গত ১৬ বছর ধরে ৮ দফায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন এবং এই সময়ে ওয়াসায় ব্যাপক দুর্নীতি ও অনিয়ম সংঘটিত হয়েছে। তারা ১৪ বারের বেশি পানির দাম বাড়ানো, শহরের এক তৃতীয়াংশ মানুষকে পানি বঞ্চিত রাখা, প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি এবং নিজের মেয়ের প্রতিষ্ঠানকে ঠিকাদার নিয়োগ দেয়ার অভিযোগ তুলে ধরেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে, অনিয়মে জড়িত এমডির আত্মীয়স্বজন ও ওয়াসা কর্মকর্তারা ইতোমধ্যে দেশত্যাগ শুরু করেছেন এবং এমডি ফজলুল্লাহও যেকোনো সময় দেশ ত্যাগ করতে পারেন। তাই তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির দাবি জানানো হয়।

স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম মহানগরের যুগ্ম সম্পাদক মোঃ সেলিম জাহাঙ্গীর, ছাত্র নেতা রাসেল উদ্দীন, রায়হান উদ্দীন ও মানবাধিকার নেতা ওসমান জাহাঙ্গীর প্রমুখ উপস্থিত ছিলেন। উপদেষ্টার একান্ত সচিব মোহাম্মদ নাছির উদ্দীন ও সহকারী একান্ত সচিব মোঃ আবিদ চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৫ নভেম্বর

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎ সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ নভেম্বর   দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত।...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট গুগলের সদর দপ্তর পরিদর্শন করেছে বাংলাদেশের মন্ত্রীপর্যায়ের একটি প্রতিনিধিদল। পরিদর্শনকালে প্রতিনিধিদল গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে...

কাল সেমিফাইনালে মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশ

টানা তিনদিন বৃষ্টির পর অবশেষে নাগোয়ার আকাশ আজ ছিল সূর্যের আলোয় ঝলমলে। আর তাতেই স্বস্তি মিলেছে বাংলাদেশ শিবিরে। কাল সেমিফাইনালে পাকিস্তানকে মোকাবেলা করতে পুরোপুরি...

সর্বশেষ

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৫ নভেম্বর

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎ সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট গুগলের সদর...

কাল সেমিফাইনালে মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশ

টানা তিনদিন বৃষ্টির পর অবশেষে নাগোয়ার আকাশ আজ ছিল...

খুলশীতে কিশোরকে ছুরিকাঘাতে খুন, আটক ১

চট্টগ্রাম নগরীর খুলশীতে ছুরিকাঘাতে হৃদয় (১৬) নামে এক কিশোরকে...

হৃদরোগ প্রতিরোধে চিকিৎসার পাশাপাশি সচেতনতা বাড়ানো জরুরি

সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, ‘হৃদরোগ প্রতিরোধে চিকিৎসার...

কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন খান বলেছেন, নতুন...