রবিবার, ১৬ আগস্ট ২০২৬

বিপর্যয় কাটিয়ে উঠার পর বন্যা কবলিত এলাকায় পুনর্বাসন কর্মসূচি শুরু হবে : ত্রাণ উপদেষ্টা

স্লোগান ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই আজম বীর প্রতীক বলেছেন, বিপর্যয় কাটিয়ে ওঠার পর বন্যা কবলিত এলাকায় পুনর্বাসন কার্যক্রম শুরু করা হবে।
তিনি শুক্রবার সন্ধ্যায় লক্ষীপুর শহর পুলিশ ফাঁড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর তত্বাবধানে ত্রাণ পর্যবেক্ষণ কার্যালয়ে (অস্থায়ী) সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।
এর আগে ত্রাণ উপদেষ্টা বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন।
ফারুক-ই আজম বীর প্রতীক বলেন, তিনি সরেজমিনে দুর্গত এলাকা পরিদর্শন করে বন্যা পরিস্থিতি দেখেছেন। পানি কমতে শুরু করেছে।
তিনি বলেন, ‘আশা করছি অচিরেই মানুষ বাড়িঘরে ফিরে যেতে পারবে। আল্লাহর রহমতে খুব দ্রুত সময়ে আমরা এ বিপর্যয় কাটিয়ে উঠবো। এরপর বন্যা কবলিত এলাকা পুনর্বাসন কর্মসূচি শুরু করবো। সেটাও যেন সুন্দরভাবে হয়, সংশ্লিষ্টদের সে নির্দেশনা দিয়েছি।’
ত্রাণ উপদেষ্টা বলেন, ত্রাণ কার্যক্রমের সঙ্গে জড়িতদের সঙ্গে তিনি কথা বলেছেন। এখানে সুশৃঙ্খলভাবে ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে জানতে পেরে তিনি সন্তুষ্ট।
তিনি বলেন, খাল-বিল দখলের ঘটনা নিয়ে তিনি কথা বলেছেন। যারা দখল করেছেন, তারা নিজেরাই তা অপসারণ করলে তারা খুশি হবেন।
এ সময় লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান, পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ ও অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে জেলায় সেনাবাহিনীর দায়িত্বরত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মাজেদুল হক রেজা ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন এবং বন্যার সার্বিক পরিস্থিতি ত্রাণ উপদেষ্টার সামনে তুলে ধরেন।

এই বিভাগের সব খবর

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র বাছাই আজ

আগামী ২০ আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশ নিতে গত ১৩ আগস্ট শেষ দিনে দুজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ রোববার...

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। আজ রোববার সকাল ৯টা ১৫ মিনিটে গুলশানের বাসা থেকে প্রধানমন্ত্রী রওনা হয়েছেন বলে জানিয়েছেন তাঁর অতিরিক্ত প্রেস...

জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পেল সফরকারী বাংলাদেশ। প্রথম ইনিংসে ২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্পিনার...

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র বাছাই আজ

আগামী ২০ আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ...

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। আজ রোববার...

জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জয়ের জন্য...

নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত: সব পদক বাতিল ও আজীবন নিষেধাজ্ঞা

জাতীয় অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়কে নিয়ে বিতর্ক...

দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ তাদের ভাগ্যের পরিবর্তন...

চট্টগ্রামে রেল পরিষেবাকে ধূমপান-তামাকমুক্ত করতে প্রশিক্ষণ

ধূমপান ও তামাকমুক্ত রেল পরিষেবা নিশ্চিত করতে তামাক নিয়ন্ত্রণ...