সোমবার, ২৯ জুন ২০২৬

রাঙ্গুনিয়ায় ভান্ডারী হত্যায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চাঞ্চল্যকর জিল্লুর রহমান ভান্ডারীর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কামাল (৩৭)। একসময় সে চাঁদের গাড়ির হেলপার ছিল। একপর্যায়ে উত্তর রাঙ্গুনিয়ার শীর্ষ সন্ত্রাসীদের সাথে যোগ দিয়ে নিজেও হয়ে ওঠে দুর্ধর্ষ সন্ত্রাসী। কথায় কথায় মানুষকে গুলি করা, মারধর, চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে সে। এসব অপরাধে ৬-৭ বার জেলও খেটেছে এর আগে।

জিল্লুর রহমান ভান্ডারীর হত্যা মামলার রায় ঘোষণা হওয়ার পরে কামাল এলাকা ছেড়ে পালিয়ে যায়। গ্রেপ্তার এড়াতে সে বিভিন্ন পেশায় নিজেকে নিয়োজিত করে। সর্বশেষ সে রাঙামাটির সাজেক ভ্যালীতে একটি রেস্টুরেন্টে ওয়েটারের কাজ নেয়। সেখান থেকে সে অন্য একটি কাজের সন্ধানে খাগড়াছড়ি এলাকায় অবস্থানকালীন সময়ে র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়।

বৃহস্পতিবার তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিল্কী। তিনি বলেন, র‍্যাব-৭ তাকে গ্রেপ্তার করে বুধবার (৬ এপ্রিল) বিকেলের দিকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ একাধিক মামলা রয়েছে। আজ (বৃহস্পতিবার) সকালে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

গ্রেপ্তার হওয়া কামাল রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড গোদারপাড় এলাকার আমিনুল হক প্রকাশ আজাইম্মার ছেলে। বর্তমানে তার বিরুদ্ধে হত্যা মামলায় যাবজ্জীবন সাজা পরোয়ানা, ডাকাতি, অস্ত্র, চাঁদাবাজি, ২টি হত্যাচেষ্টা, চুরিসহ অন্তত ১৫টি মামলা রয়েছে। এছাড়াও কামালের বিরুদ্ধে চট্টগ্রাম কোতোয়ালি থানা, পার্বত্য জেলা রাঙ্গামাটি কাউখালী থানায় মাদক মামলাসহ একাধিক বন মামলা রয়েছে।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, জিল্লুর রহমান ভান্ডারীর হত্যা মামলার রায় হওয়ার পর থেকেই পলাতক আসামিদের ধরতে ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে র‍্যাব। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, চাঞ্চল্যকর এই হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও শীর্ষ সন্ত্রাসী কামাল খাগড়াছড়িতে অবস্থান করছে। এই খবরের পর অভিযান পরিচালনা করে কলেজ পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কামাল স্বীকার করে নিয়েছে, সে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

২০১৫ সালের ২১ জানুয়ারি রাতে রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাট প্রাথমিক বিদ্যালয় ফটকের সামনে জিল্লুর ভান্ডারীকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন তার ছোট ভাই মোহাম্মদ আজিম উদ্দিন রাঙ্গুনিয়া থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৬ সালের ৯ অক্টোবর সিআইডি এ মামলায় অভিযোগপত্র দেয় আদালতে। ২০১৯ সালের ২৮ মে ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ২৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে গত ১৫ ফেব্রুয়ারি রায় ঘোষণা করেন আদালত। এতে দুজনকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। রায়ে মোহাম্মদ খোকন ও ইসমাইলকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...