রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লক্ষাধিক টাকা 

হাটহাজারীতে অগ্নিকান্ডঃ ৮ পরিবার নিঃস্ব 

হাটহাজারী প্রতিনিধি
হাটহাজারীতে এক অগ্নিকান্ডে ৮ পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে। গত শনিবার দিবাগত রাতে ১৫ নং বুড়িশ্চর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রাজার বাজার এলাকার মোহাম্মদ শাহ তালুকদার বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমান প্রাথমিক ভাবে ২০লক্ষাধিক টাকা হবে বলে ধারনা করা হচ্ছে। বৈদ্যুতিক শর্ট সার্কেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাপ্ত সংবাদে প্রকাশ।
স্হানীয়, প্রত্যক্ষদর্শী, ইউনিয়ন পরিষদ, ফায়ার সার্ভিস ও অগ্নিদূর্গতদের পারিবারিক সূত্রে জানা, গতকাল শনিবার দিবাগত  রাতে উপজেলার ১৫ নং বুড়িশ্চর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের রাজার বাজার এলাকার  মোহাম্মদ শাহ তালুকদার বাড়িতে  হঠাৎ অগ্নিকান্ডের সূত্রপাত  হয়ে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে এই বাড়ির রোসা আকতার, মোঃ কামাল উদ্দীন, মোহাম্মদ সেলিম উদ্দিন, মোহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ আলম, মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ রাশেদুল আলম, ও মোহাম্মদ মহিম উদ্দিন প্রভৃতি ৮ পরিবারের বসত ঘরসহ ঘরে রক্ষিত যাবতীয় মালামাল আগুনে  পুড়ে যায়। অগ্নিকান্ডের খবর পেয়ে কালুরঘাট থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষয়ক্ষতির পরিমান ২০ লাখ টাকা হবে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।  যথাসময়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে কাজ না করলে ক্ষয়ক্ষতির পরিমান আরো বেশি হত। বৈদ্যূতিক শর্ট সার্কেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
১৫ নং বুড়িশ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহেদ হোসাইন, অগ্নিকান্ডের ঘটনা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।অগ্নিকান্ডের বিষয় তিনি রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছেন। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাৎক্ষণিক ভাবে দূর্গত পরিবারের মধ্যে প্রাথমিক ভাবে কিছু সহযোগিতা করা হয়েছে বলে উল্লেখ করেন।
কালুরঘাট ফায়ার সার্ভিসের সিনিয়র মোহাম্মদ বাহার উদ্দিন অগ্নিকান্ডের ঘটনার সত্যতা গনমাধ্যমকে নিশ্চিত করেছেন। প্রাথামিক ভাবে বৈদ্যূতিক শর্ট সার্কেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ও তিনি উল্লেখ করেন।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারককে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কাঞ্চননগর...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

সর্বশেষ

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...