রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ফটিকছড়ি প্রতিনিধি চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে ডুবে জুনায়েদ (০৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত জুনায়েদ ভূজপুর ইউপির আমতলী শামসুদ্দিন চেয়াম্যান বাড়ি দুবাই প্রবাসী মোহাম্মদ রুবেলর পুত্র।

বুধবার (২৭ মার্চ) পূর্ব ভূজপুরের ৮নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জুনায়েদ পুকুরে গোসল করতে গেলে সাঁতার না জানায় পানিতে ডুবে ভেসে উঠে, এমন অবস্থায় লোকজন তাকে উদ্ধার করে ভুজপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য মোঃ ইব্রাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এদিকে গতকালও উপজেলার হারুয়ালছড়ির রাঙ্গাপানি চা বাগানের উরাং পাড়ায় পুকুরের পানিতে ডুবে পল্লব উরাং (০৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু ওই এলাকার রুবেল উরাংয়ের ছেলে এবং রাঙ্গাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রথম শ্রেণীর ছাত্র। ঘটনার সত্যতা নিশ্চিত করে রুবেল উরাং বলেন- আমার ছেলে গোসল করার জন্য পুকুরের গিয়েছিল। পরে গোসল করে আসতে দেরি হওয়াতে আমরা ভাবছি হয়তো অন্য ছেলেদের সাথে খেলাধুলা করছে। ভাবতেই পারিনি আমার ছেলে এভাবে পুকুরে ডুবে মারা যাবে।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারককে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কাঞ্চননগর...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

সর্বশেষ

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...