শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

নাফ নদীতে মিয়ানমারের যু’দ্ধ জাহাজ, সতর্ক বিজিবি ও কোস্ট গার্ড

কক্সবাজার প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের বিপরীতে নাফ নদীর মিয়ানমারের জলসীমায় দেশটির একটি যুদ্ধ জাহাজ দেখা গেছে। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে জাহাজটি দেখতে পান শাহপরীর দ্বীপ সীমান্তের বাসিন্দারা।

এ বিষয়ে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. তাহসিন গণমাধ্যমকে জানান, ‘বঙ্গোপসাগরের সেন্টমার্টিনে বাংলাদেশ অংশ যেমন বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ অবস্থান করে, ঠিক তেমনি মিয়ানমার অংশেও সেই দেশের নৌবাহিনীর যুদ্ধ জাহাজ থাকে। তবে বাংলাদেশের জাহাজের চেয়ে মিয়ানমারের জাহাজগুলো আকারে ছোট।

আর বৃহস্পতিবার সেন্টমার্টিনে ঝড়ো হাওয়া বয়ে যায়, যার কারণে হয়তো বঙ্গোপসাগর থেকে অবস্থান সরিয়ে মিয়ানমার নৌবাহিনীর যুদ্ধ জাহাজটি শাহপরীর দ্বীপের বিপরীতে মিয়ানমার অংশে অবস্থান নিয়েছে। এর আগেও অনেকবার মিয়ানমারের জাহাজ ওই জায়গায় অবস্থান নিয়েছিল।’

লে. তাহসিন বলেন, ‘মিয়ানমারের যুদ্ধ জাহাজটি নাফ নদীর ওপারে মিয়ানমারের অভ্যন্তরে রয়েছে। তারপরও কোস্ট গার্ড সতর্ক অবস্থায় রয়েছে এবং বিষয়টি মনিটরিং করা হচ্ছে।’

টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, ‘নাফ নদীতে একটি জাহাজ দেখা যাচ্ছে। তবে সেটি কীসের জাহাজ জানা যায়নি। আর সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং টহল জোরদার করা হয়েছে।’

টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, ‘সর্বশেষ গত ১৮ মার্চ কক্সবাজারের টেকনাফ সীমান্তের হ্নীলা সীমান্তের ওপারে গোলাগুলি ও মর্টারশেলের গোলার বিকট শব্দ শোনা যায়। এরপর গত কয়েক দিন ধরে তেমন কোনো শব্দ শোনা যায়নি।’

এই বিভাগের সব খবর

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

সর্বশেষ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...