সোমবার, ২২ জুন ২০২৬

ফটিকছড়িতে চলছে হক কমিটির শরবত বিতরণ কার্যক্রম

ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

তীব্র তাপদাহের কারণে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট ‘র উদ্যোগে সারাদেশ ব্যাপী চলছে শরবত বিতরণ কার্যক্রম। সে ধারাবাহিকতায় আশেকানে গাউসিয়া হক ভাণ্ডারী নাজিরহাট শাখা,গোপালঘাটা শাখা,আজাদী বাজার শাখা,বিবিরহাট শাখাসহ বিভিন্ন শাখা কমিটি সমূহের ব্যবস্হাপনায় ফটিকছড়ির বিভিন্ন স্থানে শরবত ও বিশুদ্ধ পানি বিতরণ কার্যক্রম চলছে।

সরজমিনে নাজিরহাট ঝংকার মোড়ে আশেকানে গাউছিয়া হক ভাণ্ডারী নাজিরহাট শাখার ব্যাবস্থাপনায় শরবত বিতরণ করতে দেখা যায়। কমিটির সদস্যরা ডেকে ডেকে তৃষ্ণার্ত পথচারিদের মাঝে শরবত বিতরণ করছেন। ছোট বড় নারী পুরুষ শরবত পানের মাধ্যমে তৃষ্ণা মিটাতে দেখা যায়। পথচারী মিয়া কোম্পানী বলেন,এ উদ্যেগ সত্যি প্রশংসনীয়। এ উত্তপ্ত গরমে শরবত খেয়ে প্রাণটা জুড়িয়ে গেল।

নাজিরহাট শাখার সভাপতি বটন কুমার দে বলেন,শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)ট্রাষ্ট ও মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের উদ্যোগে আমরা তৃষ্ণার্ত পথচারিদের মাঝে শরবত বিতরণের এ কার্যক্রম চালু করেছি। বিশেষ করে গাউছিয়া হক মনজিলের সাজ্জানশীন রাহাবারে আলম আলহাজ্ব হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী(ম.জি.আ.) মহোদয়ের আশেক ভক্তরা মনবতার কল্যাণে সর্বদা নিয়োজিত থেকে যে কোন দুর্যোগের সময় মানুষের পাশে দাড়ায়।

এই বিভাগের সব খবর

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, মাদকমুক্ত দেশ গঠনে এবং মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, এর জন্য নৈতিক...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ। আজ রোববার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে...

সর্বশেষ

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার...

পলোগ্রাউন্ডে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

নগরীর কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় মো. জয়নাল (২৬) নামে...

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

দুই দিনের সরকারি সফরে আজ মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক...