শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে প্রাইভেট সেক্টরের উন্নয়ন ও দক্ষ কর্মসংস্থান সংক্রান্ত সংলাপ

- Advertisement -
Single page 1st Paragraph

চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) এবং ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও)’র যৌথ উদ্যোগে চট্টগ্রামে প্রাইভেট সেক্টরের ব্যবসায়িক উন্নয়ন এবং দক্ষ কর্মসংস্থান সৃষ্টির উপায় অনুসন্ধান শীর্ষক ‘ডায়ালগ’ আজ নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়।
চিটাগং চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ, কক্সবাজার চেম্বার সভাপতি আবু মোরশেদ চৌধুরী, আইএলও’র কান্ট্রি ডিরেক্টর টিওমো পৌটিএ্যাইন্যান, চেম্বার পরিচালক অঞ্জন শেখর দাশ ও ওমর মুক্তাদির, বিশিষ্ট ব্যবসায়ী সালাহ্উদ্দীন কাসেম খান, চেম্বারের সাবেক পরিচালক মোহাম্মদ নাসিরুল আলম (ফাহিম), চিটাগাং চেম্বার সেক্রেটারি ইনচার্জ প্রকৌশলী মোহাম্মদ ফারুক, বেপজা ও বেজা’র কর্মকর্তাগণ, ফুটওয়্যার, শিপিং, আইটি, ই-কমার্স, ট্যুরিজম, ইলেক্ট্রনিক্স, লজিস্টিক্স, টেক্সটাইল ও আরএমজি সেক্টরের প্রতিনিধিবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
চিটাগাং চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ বলেন, চট্টগ্রাম এ অঞ্চলের অন্যতম ব্যবসায়িক হাব। এখানে দেশের বৃহত্তম বঙ্গবন্ধু শিল্প নগরে প্রায় ১৫ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। এছাড়াও চট্টগ্রামে সরকারি-বেসরকারি ৩টি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা, বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল এবং বিসিক-এর শিল্প নগরীগুলোতে লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান সৃষ্টির সুযোগ রয়েছে। এছাড়াও চট্টগ্রাম ও কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রামে রয়েছে পর্যটনের অপার সম্ভাবনা। এখানেও রয়েছে কর্মসংস্থানের দারুণ সম্ভাবনা।
এ সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়িক উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির উপায় বের করা ও দক্ষ কর্মী গড়ে তুলতে গুণগত প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
কক্সবাজার চেম্বার সভাপতি আবু মোরশেদ চৌধুরী বলেন, কক্সাবাজারে পর্যটন, ইকো ট্যুরিজম ও মেরিন ট্যুরিজম, ব্লু ইকোনমি এবং লবণ শিল্পের উন্নয়নের জন্য দক্ষ জনবল প্রয়োজন। আইএলও এবং বাণিজ্য সংগঠনগুলো কর্মসংস্থানের জন্য দক্ষ জনশক্তি গড়ে তুলতে ভূমিকা রাখতে পারে।
আইএলও’র প্রতিনিধিগণ চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে মোট ৫টি সেক্টরের জন্য সমীক্ষা করে ৪৯টি স্কিল ক্যাটাগরি চিহ্নিত করেছেন। এসব ৪৯টি ক্যাটাগরির দক্ষতা উন্নয়নের জন্য চিটাগাং চেম্বারের সাথে আইএলও যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

এই বিভাগের সব খবর

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে কমছে পাসের হার। ২০২২ সালে যেখানে প্রতি ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে ৮০ জনের...

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২.১২ শতাংশ এবং জিপিএ-৫...

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে বিকল্প অর্থায়নের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে বাংলাদেশের অর্থমন্ত্রী...

সর্বশেষ

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর...

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার...

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং অবকাঠামো উন্নয়ন...

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...