রবিবার, ২৮ জুন ২০২৬

শ্রদ্ধা ও ভালোবাসায় চট্টগ্রামে ভাষা শহীদদের স্মরণ

- Advertisement -
Single page 1st Paragraph

মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রামের বিভিন্ন বয়সের নানা শ্রেণি-পেশার মানুষ।

বুধবার একুশের প্রথম প্রহরে নগরীর মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল মাঠের অস্থায়ী শহীদ মিনারে ফুল দিতে জড়ো হন অনেকে।

রাত ১২টা ১ মিনিটে পুলিশের সশস্ত্র অভিবাদনের পর শহীদদের শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়।

চট্টগ্রাম সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গে নিয়ে নিয়ে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এরপর শ্রদ্ধা জানান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম, পুলিশ কমিশনার ও অতিরিক্ত আইজিডি কৃষ্ণপদ রায়, চট্টগ্রামের রেঞ্জ ডিআইজি নূরে আলম মিনা, জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম।
মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠন এরপর পুষ্পস্তবক অর্পণ করে।
ভোরের আলো ফুটতে ফুটতেই শহীদ মিনারে জড়ো হতে থাকে বিভিন্ন বয়সের হাজারো মানুষ। শিশুরাও এসেছিল বাবা-মায়ের হাত ধরে।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী, সাংস্কৃতিক সংগঠন, প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় ভাষা শহীদদের প্রতি।

এই বিভাগের সব খবর

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি আরবের সঙ্গে ০-০ গোলে ড্র করে রূপকথার যাত্রা আরও দীর্ঘায়িত করেছে। গ্রুপের দ্বিতীয় দল হিসেবে...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

সর্বশেষ

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...