রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স।

এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে আলোচনা থাকলেও নরওয়েজিয়ান কোচ স্টেল সোলবাকেন ম্যানচেস্টার সিটি তারকা হালান্ডকে বদলী বেঞ্চে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন।

পিএসজি ফরোয়ার্ড ডেম্বেলে জিলেট স্টেডিয়ামের ম্যাচে সাত মিনিটেই ফ্রান্সকে এগিয়ে দেন। এরপর ২০ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন। থেলো আসাগার্ড পরের মিনিটেই নরওয়েকে এক গোল উপহার দিলেও ৩২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন ডেম্বেলে।

এর আগে ১৯৫৪ সাল চেকোস্লোভাকিয়ার বিরুদ্ধে অস্ট্রিয়ার হয়ে এরিচ প্রোবোস্ট বিশ্বকাপে প্রথম ২৪ মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূরণ করেছিলেন, যা এখনও দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড ধরে রেখেছে।

এর আগের ম্যাচে ইরাকের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচেও গোল করেছিলেন ডেম্বেলে। এনিয়ে তার গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪। এ কারনে ফ্রান্সের অধিকাংশ ম্যাচ জয়ী অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের উপর চাপ কিছুটা হলেও কমেছে।

ডিসায়ার ডুয়ে ম্যাচের শেষ ভাগে আরও এক গোল করেছেন। এই জয়ে তিন ম্যাচে সর্বোচ্চ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ-আই’র শীর্ষ দল হিসেবে পরের রাউন্ডে উঠেছে ফ্রান্স। গ্রুপ পর্বে তিন ম্যাচে ১০ গোল দিয়েছে ফরাশিরা।

আগামী বৃহস্পতিবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে সেরা তৃতীয় একটি দলের বিপক্ষে শেষ ৩২ রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স।

লেস ব্লুজদের জন্য কালকের ম্যাচটি কিছুটা হলেও কঠিন ছিল। কোচ দিদিয়ের দেশ্যম মায়ের মৃত্যুতে ফ্রান্সে ফিরে গেলে ডাগ আউটে দলকে পরিচালনা করেছে সহকারী কোচ গাই স্টিফান। বিশ্বকাপ শেষে ১৪ বছরের সম্পর্ক শেষে ফ্রান্স দল ছেড়ে যাওয়া দেশ্যম শনিবার দলের সাথে পুনরায় যোগ দিবেন।

৫০ মিনিটে নরওয়ের হয়ে পেনাল্টি মিস করেছন জর্জেন স্ট্র্যান্ড লারসেন। তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে নরওয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে উঠেছে। আগের দুই ম্যাচে তারা ইরাক ও সেনেগালকে পরাজিত করেছে। এ কারনেই সেগোলে বিরুদ্ধে ৩-২ গোলের জয়ের ম্যাচটি থেকে ১০ পরিবর্তন করে কাল মাঠে নেমেছিল নরওয়ে।

হালান্ড, অধিনায়ক মার্টিন ওডেগার্প ও স্ট্রাইকার আলেক্সান্দার সোরলোথ ছিলেন বিশ্রামে। আগামী মঙ্গলবার ডালাসে শেষ ৩২’র ম্যাচে আইভরি কোস্টের মুখোমুখি হবে নরওয়ে।

ফ্রান্স একাদশে আর্সেনাল ডিফেন্ডার উইলিয়াম সালিবার পরিবর্তে মাঠে নেমেছিলেন ক্রিস্টাল প্যালেসের ম্যাক্সেন্স ল্যাক্রোয়িক্স। এছাড়া দলে ফিরেছেন ডুয়ে, থিও হার্নান্দেজ ও অরেলিয়েন টিচুয়ামেনি।

এমবাপ্পে কাল ক্যারিয়ারের ১০১তম আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। কিন্তু এমবাপ্পেকে ছাড়িয়ে কাল সব আকর্ষনের কেন্দ্রবিন্দুতে ছিলেন হ্যাটট্রিকম্যান ডেম্বেলে।

এমবাপ্পে ২৯ বছর বয়সী ডেম্বেলেকে ম্যাচের শুরুতেই গোলের সুযোগ করে দেন। ডান প্রান্ত থেকে ভেতরে কাট করে আসা ডেম্বেলে এক ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে নরওয়ের গোলরক্ষক এগিল সেলভিককে পরাস্ত করেন।

পিএসজিতে কোচ লুইস এনরিকে তাকে উইং থেকে সেন্ট্রাল ফরোয়ার্ডের ভূমিকায় খেলানো শুরু করার পরই ডেম্বেলে ব্যালন ডি’অর জয়ী খেলোয়াড়ে পরিণত হন।

এই ম্যাচে ডান প্রান্ত থেকেই তিনি নরওয়ের রক্ষণভাগে তান্ডব চালান। ডান দিক থেকে ভেতরে ঢুকে বাঁ পায়ের নিচু বাঁকানো শটে দূরের পোস্ট ঘেঁষে নিজের দ্বিতীয় গোলটি করেন।

হাইড্রেশন বিরতির পর খেলা শুরুর ঠিক পরেই রেঞ্জার্সের খেলোয়াড় আসগার্ড একটি গোল শোধ দেন। ফরাসি রক্ষণভাগের মনোযোগের ঘাটতির সুযোগ নিয়ে তিনি নিচু শটে গোলরক্ষক মাইক মেইগনানকে পরাস্ত করেন।

তবে ডেম্বেল ৩২ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন। এবারও বাঁ পাযয়ের শটে একইভাবে নিচের কর্নারে বল জড়ান।

এই হ্যাটট্রিকের মাধ্যমে ডেম্বেলে এখন ফরাসি ফুটবলের কিংবদন্তিদের কাতারে নাম লিখিয়েছেন। এর আগে বিশ্বকাপে ফ্রান্সের হয়ে হ্যাটট্রিক করেছিলেন শুধু জাস্ট ফন্টেইন (১৯৫৮ সালে দুইবার) এবং এমবাপ্পে, যিনি ২০২২ সালের ফাইনালে তিন গোল করেছিলেন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল নরওয়ে। অস্কার ববকে বক্সের মধ্যে হার্নান্দেজ ফেলে দিলে নরওয়ে পেনাল্টি পায়। কিন্তু স্ট্রান্ড লারসেনের দুর্বল স্পট-কিক দারুণভাবে ঠেকিয়ে দেন মেইগনান।

যোগ করা সময়ে হেড থেকে ফ্রান্সের চতুর্থ গোলটি করেন ডুয়ে।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...