রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি আরবের সঙ্গে ০-০ গোলে ড্র করে রূপকথার যাত্রা আরও দীর্ঘায়িত করেছে। গ্রুপের দ্বিতীয় দল হিসেবে নকআউট পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা।

হিউস্টনে গোলশূন্য ড্র এবং একই সময়ে স্পেন উরুগুয়েকে ১-০ গোলে হারানোর ফলে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৬৭তম স্থানে থাকা কেপ ভার্দে গ্রুপ ‘এইচ’-এ স্পেনের পর রানার্সআপ হিসেবে শেষ করে।

তিনটি গ্রুপ ম্যাচেই ড্র করা মাত্র পাঁচ লাখের কিছু বেশি জনসংখ্যার এই দ্বীপদেশটি আগামী ৩ জুলাই মিয়ামিতে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে খেলবে। সেটি হবে তাদের অবিশ্বাস্য যাত্রার আরেকটি স্মরণীয় অধ্যায়।

বিশ্বকাপ ইতিহাসে জনসংখ্যার বিচারে তৃতীয় ক্ষুদ্রতম দেশের প্রতিনিধিত্ব করা কেপ ভার্দের খেলোয়াড়রা ম্যাচ শেষে আবেগে কেঁদে ফেলেন। একই দৃশ্য দেখা যায় গ্যালারিতে থাকা অনেক সমর্থকের মধ্যেও।
স্পেন প্রথম ম্যাচে কেপ ভার্দের সঙ্গে ০-০ গোলে ড্র করলেও শেষ পর্যন্ত সাত পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়। অভিষিক্ত কেপ ভার্দে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকে, আর উরুগুয়ে ও সৌদি আরব দুই পয়েন্ট করে নিয়ে বিদায় নেয়।

ইতিহাস গড়ার হাতছানির সামনে দাঁড়িয়ে কেপ ভার্দের কোচ বাবিস্তা রুর একাদশে পাঁচটি পরিবর্তন আনেন, যার কিছু ছিল বাধ্যতামূলক। তবে তিনি আস্থা রাখেন দলের নায়ক গোলরক্ষক ভোজিনহোর ওপর।

৪০ বছর বয়সী এই গোলরক্ষকই একাই অসাধারণ পারফরম্যান্সে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে কেপ ভার্দেকে ঐতিহাসিক এক পয়েন্ট এনে দিয়েছিলেন, যা ছিল তাদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ ম্যাচ।
আফ্রিকার পশ্চিম উপকূলের এই দ্বীপরাষ্ট্র এরপর দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের সঙ্গেও সাহসী লড়াই করে ২-২ গোলে ড্র করে।

সেই ফলেই শেষ ৩২-এ ওঠার অবিশ্বাস্য সম্ভাবনা নিয়ে সৌদি আরবের বিপক্ষে মাঠে নামে কেপ ভার্দে। অন্যদিকে সৌদি আরবও তখনও টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে ছিল।

হিউস্টনে ৩৩তম মিনিটে অভিজ্ঞ ডিফেন্ডার হাসান আল-তামবাকতি চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়লে সৌদি আরব বড় ধাক্কা খায়। উইলি সেমেডোর শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়। তবে উত্তেজনাপূর্ণ প্রথমার্ধে কোনো দলই তেমন বড় গোলের সুযোগ তৈরি করতে পারেনি।

বিরতির তিন মিনিট পর পোস্টেরকাছ থেকে দারুণ একটি সুযোগ নষ্ট করেন জামিরো মন্টেইরো। এরপর দূরপাল্লার শটে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হন কেভিন পিনা।

শেষ ১৫ মিনিটে উত্তেজনা আরও বেড়ে যায়। জয়ের জন্য মরিয়া সৌদি আরব আক্রমনে ছন্দ খুঁজে পাচ্ছিল না।

৭৫তম মিনিটে গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়েসিস দুর্দান্ত এক সেভ কওে লারোস ডুরাটেকে গোলবঞ্চিত করেন এবং সৌদি আরবকে ম্যাচে টিকিয়ে রাখেন।

ড্র-ই যথেষ্ট ছিল কেপ ভার্দের জন্য। তবে ম্যাচের শেষ মুহূর্তগুলোতে তারাই গোল করার বেশি সম্ভাবনা তৈরি করেছিল এবং শেষ পর্যন্ত কাঙ্খিত এক পয়েন্ট নিয়েই ইতিহাস গড়ে নকআউট পর্ব নিশ্চিত করে।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...