রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

পূনর্বাসনের দাবীতে ও উচ্ছেদের প্রতিবাদে নারায়ণগঞ্জে অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে হকাররা

- Advertisement -
Single page 1st Paragraph

শহরের ফুটপাতে বসা হকারদের পুনর্বাসন ও উচ্ছেদের প্রতিবাদে অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছেন হকাররা।নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে আজ প্রথমে অবস্থান কর্মসূচি পালন করেন হকাররা।অবস্থান শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিন করে।

শ্রমিক নেতা ও জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলামের নেতৃত্বে ১০ ফেব্রুয়ারী শনিবার দুপুরে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এই অবস্থান কর্মসূচি ও শহরের বঙ্গবন্ধু সড়কে বিক্ষোভ মিছিলের এই কর্মসূচি পালিত হয়। এ সময় হকারদের স্থায়ী দোকান করে দিয়ে তারপর উচ্ছেদ করার দাবি জানান হকাররা।পুনর্বাসন ছাড়া ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করা যাবে না বলে জানান তারা।

এ সময় হাফিজুল ইসলামসহ অন্যান্য বক্তারা বলেন, নিউইয়র্কের মত শহরেও হকার বসে। আমরা কেন বসব না। হকারদের উচ্ছেদের আগে অবশ্যই পুনর্বাসন করতে হবে। বক্তারা আরও বলেন, হকারদের পেটে লাথি মারা চলবে না।আমাদের বিনা নোটিশে উঠিয়ে দেওয়া হয়েছে।শহরে অটোরিকশা চলে, মৌমিতা গাড়িও চলে।সমস্যা শুধু হকারে।আমাদের একটাই দাবি,অবশ্যই হকারদের পুনর্বাসন করতে হবে।

উল্লেখ্য,গত ৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে শহরের নাগরিক সমস্যা সমাধানে পরস্পরকে সহযোগিতা করার আশ্বাস দেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী,নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। বৈঠকে শহরের যানজট নিরসনে দ্রুত সময়ের মধ্যে বেশ কয়েকটি উদ্যোগ বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।তন্মধ্যে মেয়র আইভির অন্যতম প্রধান দাবী ফুটপাতের হকার উচ্ছেদে ছিলো অন্যতম।

এই বিভাগের সব খবর

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে...

সর্বশেষ

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের...