মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

আফ্রিকান কাপ অফ নেশন্সের সেমিতে নাইজেরিয়া ও কঙ্গো

- Advertisement -
Single page 1st Paragraph

এশিয়ান কাপের মতো স্নায়ুর পরীক্ষা না নিলেও বেশ জমজমাট লড়াই হয়েছে আফ্রিকান কাপ অফ নেশন্সের দুই কোয়ার্টার ফাইনালেও। যদিও দুটো ম্যাচই নির্ধারিত নব্বই মিনিটে শেষ হয়ে গেছে।আর তাতে নাইজেরিয়ার সুপার ঈগলরা ১-০ গোলে এঙ্গোলাকে আর কঙ্গো ৩-১ গোলে গিনিকে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছে। বাংলাদেশ সময় রাত এগারোটায় এঙ্গোলার মুখোমুখি হয়েছিলো আফ্রিকার সুপার ঈগল খ্যাত নাইজেরিয়া। তুলনামূলক ভাবে এঙ্গোলা ম্যাচে প্রাধান্য বিস্তার করে খেললেও নাইজেরিয়ার জমাট রক্ষন ভেদ করে সমতায় ফিরতে পারেনি তাঁরা। তাই খেলার ৪১ মিনিটের সময় লুকম্যানের করা একমাত্র গোলে পরাজয় মেনে বিদায় নিতে হয় এঙ্গোলাকে।

অপর খেলায় রাত দুইটায় গিনি কঙ্গোর বিপক্ষে খেলার ২০ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে এমবায়োর গোলে ১-০ তে এগিয়ে গেলেও সাত মিনিট পরই এমবেমবার দারুণ গোলে সমতায় ফিরে আসে কঙ্গো। এরপর দুই দলই সুযোগ পেলেও প্রথমার্ধে আর গোল হয়নি।দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে পেনাল্টি পায় কঙ্গো।ইয়া উইসা গোল করে কঙ্গোকে ২-১ গোলে এগিয়ে নেন।গোল পরিশোধে মরিয়া গিনি শেষ দিকে অলআউট আক্রমণে উঠলে কাউন্টার এ্যাটাক থেকে কঙ্গো ডিফেন্ডার মাসুয়াকু গোল করলে ৩-১ গোলে জয় ও সেমিফাইনাল নিশ্চিত করে কঙ্গো।

এই বিভাগের সব খবর

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে গুলি চালানো হয়েছে। এ ঘটনায় তিন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। পুলিশ কর্মকর্তা মোহিত গর্গের বরাতে মুম্বাই...

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা...

পটিয়ায় পিডিবির ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ছিঁড়ে পড়া তারে জড়িয়ে মো. ইমন (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে...

সর্বশেষ

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে...

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে...

পটিয়ায় পিডিবির ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ছিঁড়ে পড়া তারে...

পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী

দেশব্যাপী চলমান শারদীয় দুর্গোৎসবে ঢাকার বাইরের পূজামণ্ডপ পরিদর্শন এবং...

জ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিশ্বব্যাপী...

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ তিন বছর...