বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

চুয়েটের সাথে তিনটি সংস্থার সমঝোতা স্মারক

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)- এর সাথে সিগনাল স্ট্রিম ইনক. কানাডা,ব্রাক নেট লিমিটেড ও রবি আজিয়াটা লিমিটেড এর সাথে সমঝোতা স্মারক সম্পন্ন হয়েছে। এ উপলক্ষ্যে আজ ১৯শে মে (রবিবার)  বেলা ১২টায় একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের  ভাইস চ্যান্সেলর (ইনচার্জ) এবং প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জামাল উদ্দীন আহামদ মহোদয়। এতে বিশেষ অতিথি ছিলেন সিগনাল স্ট্রিম ইনক. কানাডা এর চেয়ারম্যান জনাব সৈয়দ ইমতিয়াজ আহমেদ, ব্রাকনেট লিমিটেড এর ডিজিএম (একাউন্টস) জনাব মোঃ সাইফুদ্দিন খালেদ, রবি আজিয়াটা লিমিটেড এর জেনারাল ম্যানেজার জনাব শফিক শামসুর রাজ্জাক। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চুয়েটের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক জনাব মোহাম্মদ ফজলুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. জামাল উদ্দীন আহামদ বলেন, বাংলাদেশ এখন স্মার্ট ও উন্নত রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের মিশনে। আমাদের সবদিক দিয়ে এগিয়ে যেতে হবে। শিক্ষা ও গবেষণার মানকে বাড়াতে নিরন্তর প্রচেষ্টা চালাতে হবে। চুয়েট-এর সাথে তিনটি সংস্থার সমঝোতা স্মারক এ বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় ভূমিকা রাখবে বলে আমি মনে করি। আমরা সবাই যদি একসাথে কাজ করি তাহলে ২০৪১ সালের আগেই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পারবো।

এই বিভাগের সব খবর

বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে দুই দেশের সংসদ সদস্যদের সমন্বয়ে একটি ‘ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত...

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন...

সর্বশেষ

বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও...

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

জামিন মেলেনি বিদিশার, থাকতে হচ্ছে কারাগারেই

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় সাবেক রাষ্ট্রপতি...

কাস্টমস গোয়েন্দার অভিযানে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত...

নজরুলকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে নজরুল বর্ষ : এরশাদ উল্লাহ এমপি

বর্তমান সরকার প্রথমবারের মতো দেশব্যাপী শিক্ষার্থীদের জাতীয় কবি নজরুলকে...