শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত: অনুসন্ধান চলছে

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী একটি হেলিকপ্টার খারাপ আবহাওয়ার মধ্যে রোববার ‘দুর্ঘটনার’ কবলে পড়েছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। তারা আরো জানায়, অনুসন্ধান চলছে এবং প্রেসিডেন্টের অবস্থান সম্পর্কে এখনও কোনো খবর পাওয়া যায়নি।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, পূর্ব আজারবাইজানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জোফা অঞ্চলে ‘রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়।’
পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানও হেলিকপ্টারটিতে ছিলেন এবং তাদের উদ্ধারে উদ্ধারকর্মীরা সেখানে যাচ্ছেন বলেও টেলিভিশনের খবরে বলা হয়েছে।
টেলিভিশনটির একটি অন-স্ক্রীন সংবাদ সতর্কতায় বলা হয়েছে ‘খারাপ আবহাওয়া এবং ঘন কুয়াশার কারণে উদ্ধারকারী দলগুলিকে দুর্ঘটনাস্থলে যেতে বেগ পেতে হচ্ছে।’
সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, ভারজাগান শহরের কাছে ডিজমারের পাহাড়ি বনাঞ্চলে দুর্ঘটনাটি ঘটেছে।
আইআরএনএ জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী এবং স্থানীয় কর্মকর্তারা রাইসির সঙ্গে একই হেলিকপ্টারে ছিলেন। তারাা পূর্ব আজারবাইজানে একটি জলাধার প্রকল্প উদ্বোধন করে ফিরছিলেন।
তাসনিম বার্তা সংস্থা জানায় কাফেলায় তিনটি হেলিকপ্টার ছিল, এবং বাকি দুটি ‘নিরাপদভাবে তাদের গন্তব্যে পৌঁছেছে।’

এই বিভাগের সব খবর

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

সর্বশেষ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...