রবিবার, ১৪ জুন ২০২৬

যুদ্ধবিরতির সম্ভাবনার পরেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত,মৃতের সংখ্যা ২৬ হাজার ৯শ

- Advertisement -
Single page 1st Paragraph

সাময়িক যুদ্ধবিরতির আন্তর্জাতিক চাপের মধ্যেই ইসরায়েলি বাহিনী বুধবার গাজা ভূখণ্ডে নতুন করে বিমান হামলা চালিয়েছে।গাজা শহরেও হামলা চালিয়েছে তারা।সামরিক বাহিনী বলছে,স্থল অভিযানের সময় তারা সেখানে ১৫ জন জঙ্গিকেও হত্যা করেছে। গাজার দক্ষিনাঞ্চলের প্রধান শহর খান ইউনিসে অসংখ্য বিমান হামলা এবং প্রচণ্ড লড়াইয়ের খবর জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের পাল্টা হামলার পর থেকে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হাজার ৯০০ জনে দাঁড়িয়েছে। যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনার জন্য হামাস নেতা ইসমাইল হানিয়ার কায়রো সফরের কথা রয়েছে। আলোচনায় গাজায় যুদ্ধ বন্ধ এবং হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি উভয়ই অন্তর্ভুক্ত থাকবে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার হানিয়া বলেন,হামাস যুদ্ধবিরতি পরিকল্পনা পর্যালোচনা করছে।গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরাইলি সৈন্য প্রত্যাহারের জন্য হামাসের দীর্ঘদিনের দাবির ওপর জোর দিচ্ছেন তিনি। হানিয়া বলেন,“গাজার ওপর অন্যায় আগ্রাসনের অবসান ঘটানো এবং দখলদার বাহিনীকে পুরোপুরি প্রত্যাহার করে নেয়ার ব্যবস্থা করাই এখন অগ্রাধিকার পাবে”। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরাইল তার লক্ষ্য অর্জন না করা পর্যন্ত গাজা থেকে পুরোপুরি সৈন্য প্রত্যাহার করে নেয়া সম্ভব নয়। হামাসকে পুরোপূরি নির্মূল করার অঙ্গীকার করেছেন নেতানিয়াহু। যাতে ভবিষ্যতে ইসরাইলের বিরুদ্ধে আর কোন হামলা চালাতে না পারে তা নিশ্চিত করতে চান তিনি।

প্যারিসে যুক্তরাষ্ট্র, ইসরাইল, কাতার ও মিশরীয় কর্মকর্তাদের মধ্যে আলোচনার পর সম্ভাব্য নতুন চুক্তির রূপরেখা তৈরি করা হয়। নভেম্বরে সপ্তাহব্যাপী যুদ্ধবিরতিতে প্রায় শতাধিক ইসরাইলি জিম্মিকে মুক্তি দেয় হামাস। বিনিময়ে ইসরাইলের কারাগারে আটক ২৪০ ফিলিস্তিনি মুক্তি পায়। হামাসের হাতে এখনো আরও ১০০ জন জিম্মি আটক রয়েছে বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে। সূত্র:-এএফপি,রয়টার্স ও ভয়েস অফ আমেরিকা

এই বিভাগের সব খবর

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। রোববার (১৪ জুন) বিষয়টি...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রাঃ)'র চান্দ্র বার্ষিকী ওরশ শরীফ উপলক্ষে "ইলমে দ্বীন ও সুন্নিয়ত...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ১৩ জুন উপজেলার গহিরা হেঁয়াকো সড়কের নানুপুর বাজারের উত্তর পাশে হাবিব মুন্সি মার্কেটের সামনে এ...

সর্বশেষ

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন।...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...