রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

উপজেলা নির্বাচন

ফটিকছড়িতে বন কলা বিতরণ করে জেল হাজতে গেল এক ব্যক্তি

 ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

ফটিকছড়িতে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অপরাধে প্রদীপ কুমার নাথ প্রকাশ লক্ষণ বাবু নামে এক ব্যক্তিকে কারাগারে প্রেরণ করা হয়েছে। সে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারীখিলের দারিকা মোহন নাথের পুত্র।

২০ মে উক্ত ইউপির রাঙ্গাপানি চা বাগান এলাকায় উপজেলা নির্বাচনে প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্যদের দ্বারা আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকল্পে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: মেজবাহ উদ্দিনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে চেয়ারম্যান প্রার্থী নাজিম উদ্দিন (মুহুরী)’র পক্ষে চা বাগানের শ্রমিকদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করার অপরাধে প্রদীপ কুমার নাথ প্রকাশ লক্ষণ বাবুকে উপজেলা নির্বাচন আচরণ বিধিমালা, ২০১৬ এর বিধি ১৭ ভঙ্গের অপরাধে একই বিধিমালার ৩২ বিধি অনুসারে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া জব্দকৃত প্রায় ৩০০ পিছ কলা ও ৩০০ পিছ বনরুটি ফটিকছড়ি উপজেলার আল জামিয়াতুল কোরআনীয়া তালিমুদ্দিন মাদরাসা ও এতিমখানার এতিম শিশুদের মাঝে বিতরণ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মেজবাহ উদ্দিন জানান,উপজেলা নির্বাচন আচরণ বিধিমালা, ২০১৬ এর বিধি ১৭ ভঙ্গের অপরাধে একই বিধিমালার ৩২ বিধি অনুসারে এক ব্যক্তিকে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারককে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কাঞ্চননগর...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

সর্বশেষ

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...