শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ঈদগাঁও প্রেস ক্লাব সদস্যদের বেসিক জার্নালিজম ট্রেনিং সম্পন্ন

ঈদগাঁও প্রেস ক্লাবের সাংবাদিকদের অংশগ্রহণে বেসিক জার্নালিজম ট্রেনিং শেষ হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অঙ্গ প্রতিষ্ঠান প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) তিনদিন ব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে।
 জুম অনলাইনে অনুষ্ঠিত এ অনলাইন কোর্সে বিভিন্ন সেশন পরিচালনা করেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে, পিআইবির প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম সৈকত, বৈশাখী টেলিভিশনের পরিকল্পনা পরামর্শক ও নিউইয়র্ক টাইমসের প্রদায়ক জুলফিকার আলি মাণিক, বাংলাভিশনের সিনিয়র বার্তা সম্পাদক রুহুল আমিন রুশদ, চ্যানেল আই এর সিনিয়র নিউজ এডিটর মীর মাশরুর জামান, পিআইবির প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী ও পিআইবির সহকারী প্রশিক্ষক জিলহাজ নিপুণ।
ঈদগাঁও প্রেস ক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম ও সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিনের ব্যবস্থাপনায় ট্রেনিংয়ে প্রেস ক্লাবের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।
প্রশ্নোত্তর পর্বে অংশ নেয় প্রেস ক্লাবের কর্মকর্তা এম শফিউল আলম আজাদ,  মো: রফিক উদ্দিন লিটন,এম, আবু হেনা সাগর, মিছবাহ উদ্দিন, ওসমান গনি ইলি, বজলুর রহমান, কাউসার উদ্দিন শরীফ সহ অনেকে।
প্রশিক্ষণে সংবাদ সূচনা ও তার উপাদান, ফিচার বা মানবিক আবেদনধর্মী প্রতিবেদন লিখন, রিপোর্টিংয়ের ধরন, অনুসন্ধানী সাংবাদিকতা, সংবাদের উৎস/ সূত্র সহ সাংবাদিকতার নানা কলা-কৌশল বিষয়ে ধারণা দেয়া হয়।

এই বিভাগের সব খবর

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

সর্বশেষ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...