শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ব্যবসা-বাণিজ্যসহ সবক্ষেত্রে আধুনিকায়ন করা হচ্ছে :ওমর হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ও কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রাম এর যৌথ আয়োজনে নতুন কাস্টমস আইন, ২০২৩ এর পরিচিতি শীর্ষক কর্মশালা ৭ মে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে চিটাগাং চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ উপস্থিত ছিলেন। কর্মশালায় কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট’র কমিশনার সৈয়দ মুসফিকুর রহমান’র সভাপতিত্বে আইনের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগ্ম-কমিশনার কামরুল হাসান। এ সময় অন্যান্যদের মধ্যে চেম্বার পরিচালকবৃন্দ এ. কে. এম. আক্তার হোসেন, অঞ্জন শেখর দাশ ও মাহফুজুল হক শাহ, রিলায়েন্স শিপিং এন্ড লজিস্টিক লিঃ’র চেয়ারম্যান মোহাম্মদ রাশেদ, লুব-রেফ’র এমডি মোহাম্মদ ইউসুফ, নাহার গ্রুপের পরিচালক ডঃ আবদুল হাই, সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন’র কাস্টমস বিষয়ক সম্পাদক আশরাফুল হক খান স্বপন, বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম মহানগরের সভাপতি সালামত আলী, বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম জেলার সভাপতি সালেহ আহমেদ সুলেমান ও বিএসআরএম’র সিনিয়র ম্যানেজার মীর আলী মাহবুব হোসেন বক্তব্য রাখেন। কর্মশালায় অতিরিক্ত কমিশনার মোহাম্মদ মাহমুদুল হাসান, উপ-কমিশনার রোখসানা খাতুন, চেম্বার পরিচালকবৃন্দ মাহবুবুল হক মিয়া ও ওমর মুক্তাদির উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি চিটাগাং চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ বলেন-প্রধানমন্ত্রীর ভিশন ২০৪১ সালের মধ্যে উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ব্যবসা-বাণিজ্যসহ সবক্ষেত্রে আধুনিকায়ন করা হচ্ছে। এরই অংশহিসেবে সরকার আমদানি-রপ্তানি, ব্যবসার সুযোগ-সুবিধা বৃদ্ধি, নতুন নতুন শিল্পায়ন ও রাজস্ব আহরণ পদ্ধতি যুগোপযোগী এবং বহির্বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে কাস্টমস আইন ২০২৩ প্রণয়ন করে। আইনটি কার্যকর করার পূর্বে ব্যবসায়ীদের মতামত গ্রহণ ও অবহিত করার জন্য এই ধরণের উদ্যোগ প্রশংসনীয়। তিনি বলেন- নতুন এই আইনটির অন্যতম লক্ষ্য হচ্ছে ব্যবসায়ীদের কস্ট অব ডুয়িং বিজনেস কমানো এবং আর্থিক শৃঙ্খলা ও রাজস্ব আদায়ে গতিশীলতা আনা। তিনি আইনের মাধ্যমে সরকারেক রাজস্ব প্রদানকারী ব্যবসায়ীরা যাতে কোন ধরণের ক্ষতিগ্রস্ত ও হেনস্তা শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট’র কমিশনার সৈয়দ মুসফিকুর রহমান বলেন-আগামী ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে কাস্টমস আইন, ২০২৩। আইন সম্পর্কে ব্যবসায়ী সমাজকে জানাতে এ ধরণের কর্মশালার আয়োজন করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের কাস্টমস আইন এবং আন্তর্জাতিক কাস্টমস অর্গানাইজেশন এবং বিশ্ব বাণিজ্য সংস্থার নীতিমালার আলাকে এই আইন প্রণয়ন করা হয়েছে। এর আইনের অন্যতম লক্ষ্য হচ্ছে বাণিজ্য সহজীকরণ ও কর আদায়ে শৃঙ্খলা আনয়ন করা। তিনি বলেন-এই আইনের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ শিল্পের সুরক্ষার বিষয়টি আনা হয়েছে। এর মাধ্যমে আরো শক্তিশালী হবে দেশীয় উৎপাদন ব্যবস্থা। আইনে ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা নিশ্চিতের বিষয়টিকে প্রাধান্য দেয়া হয়েছে। তাই স্টেকহোল্ডার কনসালটেশন এর বিষয়টি অন্তর্ভূক্ত করা হয়েছে আইনে। তিনি বলেন-এই আইন নিয়ে ব্যবসায়ীদের মধ্যে মতপার্থক্য তৈরী হলে তা সময়ে সময়ে সংশোধনের সুযোগ রয়েছে। তাই আইনের যে বিষয়কগুলো অস্পষ্ট মনে হচ্ছে তা তুলে ধরার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানান তিনি।

মূল প্রবন্ধ উপস্থাপনকালে যুগ্ম-কমিশনার কামরুল হাসান বলেন-নতুন আইনে ২৬৯টি ধারা রয়েছে, যা কিছু কিছু পূর্বের আইনে ছিল। আবার কিছু কিছু ধারা সংযোজন করা হয়েছে। সংযোজিত নতুন ধারাগুলোর মধ্যে রয়েছে পণ্য ঘোষণা প্রতিস্থাপন, পণ্য ঘোষণার সংশোধন ও প্রত্যাহার, সেল্ফ ক্লিয়ারেন্স, কনসালটেশন, ট্রান্সপেরেন্সি ইস্যু, আমদানি-রপ্তানিকারকের দায়িত্ব, কতিপয় যানবাহনের ক্ষেত্রে বিধি নিষেধ, বিলম্বে শুল্ক কর পরিশোধের ক্ষেত্রে সুদ আরোপ, বিলম্বিত পরিশোধ ইত্যাদি নতুন আইনে সংযোজিত করা হয়েছে। এছাড়া আইনে অপরাধের সংখ্যা ১০৩ থেকে কমিয়ে ৪৫ করা হয়েছে।

অন্যান্য বক্তারা বলেন-আইনে জরিমানার বিধান, পণ্য আমদানির জটিলতার ক্ষেত্রে গ্যারান্টি, এইচএস কোড জটিলতার বিষয়গুলো স্পষ্ট করা হয়নি। আমদানিকৃত কোন পণ্যের বিষয়ে কাস্টমস কর্তৃপক্ষ এবং আমদানিকারকদের মধ্যে মতদ্বৈততা তৈরী হলে তা ৭ দিনের মধ্যে বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে নিরসন করা ও পঁচনশীল দ্রব্যগুলোর পরীক্ষণসহ দ্রুত খালাসকরণের ক্ষমতা কমিশনারের হাতে ন্যস্ত থাকার বিষয়ে নির্দেশনা থাকা প্রয়োজন মনে করেন বক্তারা। তাই যারা আইন প্রয়োগ করবে তাদের উপযুক্ত প্রশিক্ষণসহ হয়রানীমুক্ত আইন সকলের কাছে গ্রহণযোগ্য করার জন্য আহবান জানান তারা।

এই বিভাগের সব খবর

শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে দিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সরকার শ্রমজীবী নারীদের নিরাপত্তা, অধিকার রক্ষা এবং সার্বিক কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। শুক্রবার...

বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

ময়মনসিংহ নগরীতে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে শিশুসহ সিএনজিচালিত অটোরিকশার সাত আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বেলা সোয়া ১টার দিকে নগরীর গন্দ্রপা...

সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ

এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ নারী দল ৯ম স্হানে থেকে আসর শেষ করেছে। গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে, শুক্রবার সকালে ৯ম-১২তম স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত...

সর্বশেষ

শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে দিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান...

বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

ময়মনসিংহ নগরীতে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে শিশুসহ সিএনজিচালিত...

সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ

এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ নারী দল ৯ম স্হানে থেকে...

কর্ণফুলী রেজিমেন্ট এ্যাডজুটেন্টের হাটহাজারী কলেজ বিএনসিসি প্লাটুন পরিদর্শন

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলী রেজিমেন্ট, চট্টগ্রামের ১১...

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট, ডিজি টিম...

হাটহাজারীতে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি হেলালের কৃতজ্ঞতা

কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান...