বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বিশ্ব ইজতেমা আয়োজনের প্রস্তুতি শেষ পর্যায়ে,এবারো দুই ভাগে হচ্ছে,বিভক্তি নিয়ে বিব্রত মুসলিমগণ

- Advertisement -
Single page 1st Paragraph

টঙ্গীর তুরাগ নদের তীরে প্রতি বছরের মতো এবারও বিশ্ব ইজতেমা আয়োজনের সকল প্রস্তুতি গুছিয়ে এনেছেন স্বেচ্ছাসেবী তাবলীগ সংশ্লিষ্ট মুসলিমগণ।সেই আয়োজনে সংশ্লিষ্ট থাকা মুরব্বিরা জানিয়েছেন,প্রায় ৭০ শতাংশ কাজ শেষ হয়ে গেছে।নারায়ণগঞ্জের একজন স্বেচ্ছাসেবী বীর মুক্তিযোদ্ধা মোঃ শরিয়তউল্লাহ এই প্রতিবেদককে জানান,পূন্যের আশায় সবাই ময়দান সাজানোর কাজ করতে মরিয়া হয়ে থাকেন।কিন্তু ভাগ্যে থাকলেই সেখানে অংশ হওয়া যায়। আগামী ২ থেকে ৪ ফেব্রুয়ারী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব (মাওলানা জোবায়েরপন্থি) অনুষ্ঠিত হবে।

তার চারদিন পর ৯ থেকে ১১ ফেব্রুয়ারী দ্বিতীয় পর্ব(মাওলানা সাদপন্থি) অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টগণ। বলা হয়ে থাকে,পবিত্র হজ্বের পর বাংলাদেশে আয়োজিত বিশ্ব ইজতেমা হলো মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মিয় আয়োজন,যেখানে বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ মুসলমান অংশ নিয়ে থাকেন। টঙ্গীর তুরাগ তীরে তাবলিগ জামাতের এই বিশ্ব ইজতেমা ১৯৬৭ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে।স্থান সংকুলান না হওয়ায় ২০১১ সাল থেকে বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।২০১৮ সাল পর্যন্ত সবকিছুই নিয়মতান্ত্রিকভাবে চলছিল।কিন্তু ভারতের প্রখ্যাত মাওলানা ও তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা সাদের একটি বক্তব্যকে কেন্দ্র করে ২০১৮ সালে বিশ্ব ইজতেমার আয়োজকদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। এরপর থেকে দুই গ্রুপ বিভক্ত হয়ে যায় তাবলিগ জামাত।দুই গ্রুপ একে অপরকে ভুল প্রমানে মরিয়া হয়ে চরম বিরোধে লিপ্ত হয়ে পড়ে।এমনকি দুই পক্ষের মধ্য একাধিকবার সংঘর্ষ,বহু আহত এমনকও নিহত হওয়ার মতো ঘটনাও ঘটে।২০১৮ সাল থেকে দুই পর্বে দুই গ্রুপ ইজতেমায় অংশ নিচ্ছেন। বিভক্ত দুই গ্রুপের মাঝে তিক্ততা এখনো বজায় রয়েছে। যা সাধারণ মুসলমানদের বেশ বিব্রত ও ব্যথিত করে।

এমনিতেও মুসলমানদের মধ্যে কিছু আলেম ওলামা তাবলীগ জামাত বিরোধী হিসেবে সক্রিয় আছেন এই আয়োজনের সূচনালগ্ন থেকে।তার উপর নিজেদের মাঝে এহেন তিক্ত বিভক্তিকে “অতিব দুঃখজনক” বলে মন্তব্য করেছেন এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সীগন্জের কয়েকজন সাধারণ ধর্মপ্রাণ মুসল্লী।

দুই গ্রুপের তিক্ততারই এক নিদর্শন হলো রাজধানীর উত্তরায় মসজিদের ভেতর তাবলীগ জামাতে আসা মুসল্লিদের ওপর অতর্কিত হামলার ঘটনা।জানা গেছে, আসন্ন বিশ্ব ইজতেমাকে সামনে রেখে দাওয়াতি কাজে উত্তরা ৩ নম্বর সেক্টরস্থ রাজলক্ষ্মী তাকওয়া মসজিদে অবস্থান নেন মাওলানা সাদ অনুসারীদের ২৫ জনের একটি জামাত(দল)। গতকাল ২১ জানুয়ারী রবিবার রাতে এশার নামাজের পর মাসোয়ারায়(পরামর্শ সভা)অংশ নিলে রাত সাড়ে ৮টার দিকে তাদের ওপর অতর্কিত হামলা হয়।এ সময় মসজিদের ভেতর থেকে তাদের ব্যবহৃত জিনিসপত্র রাস্তায় ছুড়ে ফেলে দেওয়া হয়,তাঁদের ব্যাপক মারধর করা হয়।এতে সোলেমান নামে এক মুসল্লীর মারাত্মক আহত হওয়ার খবর পাওয়া গেছে।  নাম প্রকাশে অনিচ্ছুক সাদপন্থি এক মুসল্লির অভিযোগ, হঠাৎ ৩০-৪০ জনের একটি বাহিনী এসে আমাদের পিটিয়েছে।হামলার ইন্ধনদাতা হিসেবে মসজিদের খতিব মুফতি কেফায়েত উল্লাহ আযহারী বলে দাবি করেছেন মারধরের শিকার ভুক্তভোগীরা। যদিও অভিযোগের বিষয়ে মুফতি কেফায়েত উল্লাহ আযহারী ঘটনার সময় ব্রাহ্মণবাড়িয়ায় এক মাহফিলের স্টেজে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দাবী করে বলেন,যারা আমাকে ইন্ধনদাতা বলছে এটা ডাহা মিথ্যা কথা। এদিকে ঐ হামলাকে তাবলীগ জামাতের বিভক্ত দুই গ্রুপের তিক্ততার ফসল হিসেবে বিভিন্ন মিডিয়াকে জানিয়েছেন স্থানীয় প্রশাসনের কর্তা ব্যক্তিগণ।

এ বিষয়ে ডিএমপি উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. শাহজাহান জানান,ওই মসজিদটি জোবায়ের গ্রুপের ম্যানেজমেন্টে চলে। ওখানে সাদ গ্রুপের লোকজন আসছে।জোবায়েরপন্থি যারা আছে,তারা ওদেরকে (সাদপন্থি) থাকতে দেবে না। ডিসি বলেন,সাদ অনুসারীরা মসজিদে প্রবেশ করায় জিনিসপত্রসহ তাদের বের করে দেওয়া হয়েছে।আমরা দুপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেছি।

এই বিভাগের সব খবর

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন এবং দেশটি থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের আরও সহায়তা পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু...

এলএনজি সরবরাহ ও ক্রয় সংক্রান্ত দুটি প্রস্তাবের নীতিগত অনুমোদন

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬ সালের ৩৩তম সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়েছে। সভায় তরলীকৃত প্রাকৃতিক...

গ্যালাতাসারের বিপক্ষে বার্সেলোনার দুর্দান্ত জয়

ইস্তাম্বুলের আলি সামি ইয়েন স্টেডিয়ামের উত্তপ্ত পরিবেশে প্রথমার্ধের কঠিন সময় কাটিয়ে নিজেদের ছন্দ ফিরে পেয়েছে বার্সেলোনা ও লামিন ইয়ামাল। মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে গ্যালাতাসারেকে তাদেরই...

সর্বশেষ

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন এবং দেশটি থেকে বিপুল...

এলএনজি সরবরাহ ও ক্রয় সংক্রান্ত দুটি প্রস্তাবের নীতিগত অনুমোদন

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬ সালের ৩৩তম সভায়...

গ্যালাতাসারের বিপক্ষে বার্সেলোনার দুর্দান্ত জয়

ইস্তাম্বুলের আলি সামি ইয়েন স্টেডিয়ামের উত্তপ্ত পরিবেশে প্রথমার্ধের কঠিন...

বিরোধী দল না এলেও সংবিধান সংশোধন করতে হবে: সালাহউদ্দিন

সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দল অংশ না নিলেও জুলাই...

বাংলাদেশকে রুখে দিয়ে ড্র নিয়ে মাঠ ছাড়লো আফগানিস্তান

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট জিততে পঞ্চম ও শেষ...

চুয়েটে না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ...