বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

আরও আট দেশের রাষ্ট্র প্রধানের অভিনন্দন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে,দৃঢ় সমর্থন দান

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ প্রশ্নে যুক্তরাষ্ট্রের দ্বিমূখী আচরনকে খুব একটা আমলে নিচ্ছেনা বিশ্বের বেশিরভাগ দেশ।যাঁরা বাংলাদেশের সাথে বন্ধুত্ব জোরদার করতে ইচ্ছুক তাঁরা একের পর এক বিভিন্ন মাধ্যমে নব নির্বাচিত সরকারকে অভিনন্দন জানাচ্ছেন।সেই ধারাবাহিকতায় ১৯ জানুয়ারী শুক্রবার আরও আট দেশের নেতারা টানা চতুর্থবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।খবর ইউএনবির।

দেশগুলো হলো সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কাতার, মিশর,লুক্সেমবার্গ,তুরস্ক, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ব্রাজিল।উল্লেখিত দেশগুলোর নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন বলে শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে। প্রেস উইং জানিয়েছে যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এক অভিনন্দন বার্তায় বাংলাদেশের সাধারণ নির্বাচনের পর আবার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।অভিনন্দন বার্তায় তিনি বলেছেন,ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের ভিত্তিতে আমাদের দু’দেশের মধ্যকার সম্পর্ক আপনার নতুন মেয়াদে আরো গভীর ও জোরদার হবে বলে আমি আত্মবিশ্বাসী। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এক শুভেচ্ছা বার্তায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।আনোয়ার ইব্রাহিম বলেন,প্রধানমন্ত্রী হিসেবে আপনি এক দশকেরও বেশি সময় ধরে শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্য দিয়ে, উল্লেখযোগ্যভাবে আপনার দেশ পরিচালনা করেছেন এবং বাংলাদেশ এশিয়ার অন্যতম সাফল্যের গল্প হিসেবে আবির্ভূত হয়েছে। আনোয়ার ইব্রাহিম আরো বলেন,বাংলাদেশের সঙ্গে উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে মূল্য দেয় মালয়েশিয়া।তিনি উল্লেখ করেন, দুই দেশের অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে বিরাজিত ঘনিষ্ঠ সম্পর্ক উভয় দেশের জনগণকে ব্যাপকভাবে উপকৃত করেছে।

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি তার শুভেচ্ছা বার্তায় নতুন মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন।আবদেল ফাত্তাহ বলেন,মিশর ও বাংলাদেশের বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে।দু’দেশের জনগণের পারস্পরিক স্বার্থে আগামী বছরগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।শান্তি ও সমৃদ্ধির জন্য ব্রাজিল সব সময় বাংলাদেশের অবিচল অংশীদার থাকবে বলে আশ্বাস দেন লুলা দা সিলভা। পৃথক চিঠিতে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল-থানি, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং, সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট,প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, লুক্সেমবার্গের উপ-প্রধানমন্ত্রী জেভিয়ার বেটেল শেখ হাসিনাকে অভিনন্দন ও দৃঢ় সমর্থন জানিয়েছেন।

এই বিভাগের সব খবর

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন এবং দেশটি থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের আরও সহায়তা পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু...

এলএনজি সরবরাহ ও ক্রয় সংক্রান্ত দুটি প্রস্তাবের নীতিগত অনুমোদন

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬ সালের ৩৩তম সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়েছে। সভায় তরলীকৃত প্রাকৃতিক...

গ্যালাতাসারের বিপক্ষে বার্সেলোনার দুর্দান্ত জয়

ইস্তাম্বুলের আলি সামি ইয়েন স্টেডিয়ামের উত্তপ্ত পরিবেশে প্রথমার্ধের কঠিন সময় কাটিয়ে নিজেদের ছন্দ ফিরে পেয়েছে বার্সেলোনা ও লামিন ইয়ামাল। মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে গ্যালাতাসারেকে তাদেরই...

সর্বশেষ

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন এবং দেশটি থেকে বিপুল...

এলএনজি সরবরাহ ও ক্রয় সংক্রান্ত দুটি প্রস্তাবের নীতিগত অনুমোদন

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬ সালের ৩৩তম সভায়...

গ্যালাতাসারের বিপক্ষে বার্সেলোনার দুর্দান্ত জয়

ইস্তাম্বুলের আলি সামি ইয়েন স্টেডিয়ামের উত্তপ্ত পরিবেশে প্রথমার্ধের কঠিন...

বিরোধী দল না এলেও সংবিধান সংশোধন করতে হবে: সালাহউদ্দিন

সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দল অংশ না নিলেও জুলাই...

বাংলাদেশকে রুখে দিয়ে ড্র নিয়ে মাঠ ছাড়লো আফগানিস্তান

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট জিততে পঞ্চম ও শেষ...

চুয়েটে না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ...