বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

রমজান শুরুর আগেই প্রথম ধাপের উপজেলা নির্বাচন অনুষ্ঠানের আভাস ইসির

- Advertisement -
Single page 1st Paragraph

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ মার্চ থেকে পবিত্র মাহে রমজান শুরুর কথা রয়েছে।আর রমজান শুরুর আগেই সারাদেশে প্রথম ধাপের উপজেলা নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা আছে নির্বাচন কমিশনের।

আজ ১৬ জানুয়ারী মঙ্গলবার বিকালে কমিশন অফিসে সাংবাদিকদের একথা জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। অশোক কুমার বলেন,কমিশনের অনুমোদনক্রমে রোজা শুরু আগেই উপজেলা পরিষদের প্রথম ধাপের ভোট হতে পারে।তিনি বলেন,উপজেলার তালিকা পেয়েছি। সেই অনুযায়ী কমিশন প্রস্তুত আছে।কমিশন সিদ্ধান্ত নিলে উপজেলা পরিষদ নির্বাচন তফসিল ঘোষণা হতে পারে।কীভাবে করবে,ধাপে ধাপে নাকি একবারে করবে, যেই সিদ্ধান্তই হয়,ইসি সচিবালয় প্রস্তুত আছে।রোজা শুরু হওয়ার আগে হয়তো হতে পারে। ইসির অতিরিক্ত সচিব আরও বলেন,উপজেলা পরিষদ নির্বাচনযোগ্য হয়েছে ৪৮৫টি।এরকম তালিকা পেয়েছি। ইনফ্যাক্ট সবই তো নির্বাচনযোগ্য।কারণ ২০১৮ সালের মার্চের দিকে নির্বাচন হয়েছিল।এসএসসি পরীক্ষা, রোজাসহ সবকিছু বিবেচনা করব।আমাদের দেশে রোজায় নির্বাচন কম হওয়ার প্র্যাকটিস আছে।সেক্ষেত্রে হয়তো রোজার আগে হতে পারে।পরবর্তী ধাপ ঈদের পরে হতে পারে।প্রথম ধাপের ভোট হয়তো ঈদের আগে হতে পারে বলে উল্লেখ করেন তিনি।

এই বিভাগের সব খবর

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন এবং দেশটি থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের আরও সহায়তা পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু...

এলএনজি সরবরাহ ও ক্রয় সংক্রান্ত দুটি প্রস্তাবের নীতিগত অনুমোদন

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬ সালের ৩৩তম সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়েছে। সভায় তরলীকৃত প্রাকৃতিক...

গ্যালাতাসারের বিপক্ষে বার্সেলোনার দুর্দান্ত জয়

ইস্তাম্বুলের আলি সামি ইয়েন স্টেডিয়ামের উত্তপ্ত পরিবেশে প্রথমার্ধের কঠিন সময় কাটিয়ে নিজেদের ছন্দ ফিরে পেয়েছে বার্সেলোনা ও লামিন ইয়ামাল। মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে গ্যালাতাসারেকে তাদেরই...

সর্বশেষ

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন এবং দেশটি থেকে বিপুল...

এলএনজি সরবরাহ ও ক্রয় সংক্রান্ত দুটি প্রস্তাবের নীতিগত অনুমোদন

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬ সালের ৩৩তম সভায়...

গ্যালাতাসারের বিপক্ষে বার্সেলোনার দুর্দান্ত জয়

ইস্তাম্বুলের আলি সামি ইয়েন স্টেডিয়ামের উত্তপ্ত পরিবেশে প্রথমার্ধের কঠিন...

বিরোধী দল না এলেও সংবিধান সংশোধন করতে হবে: সালাহউদ্দিন

সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দল অংশ না নিলেও জুলাই...

বাংলাদেশকে রুখে দিয়ে ড্র নিয়ে মাঠ ছাড়লো আফগানিস্তান

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট জিততে পঞ্চম ও শেষ...

চুয়েটে না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ...