বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীকে মিশরের প্রেসিডেন্ট সিসির অভিনন্দন

- Advertisement -
Single page 1st Paragraph

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন এবং পারস্পরিক স্বার্থে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আগ্রহ ব্যক্ত করেছেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পাঠানো এক পত্রে সিসি বলেন, ‘সম্প্রতি আপনার দেশে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয়লাভ করায় আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। এই নির্বাচনের মধ্যদিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনি নতুন মেয়াদে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন।’
মিশরের প্রেসিডেন্ট আরো বলেন, এই উচ্চ পদে আপনার পুন:নির্বাচন হচ্ছে আপনার দেশের আরো অগ্রগতি অর্জনে আপনার সক্ষম নেতৃত্বের প্রতি আপনার জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন।
সিসি বলেন, ‘এই সুযোগে আমি আনন্দের সাথে স্বীকার করছি যে মিশর ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক বজায় রয়েছে। এক্ষেত্রে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক দু’দেশের জনগণের পারস্পরিক স্বার্থে আগামী বছরগুলোতে বৃদ্ধি অব্যাহত থাকবে।’
তিনি অভিনন্দন পুনর্ব্যক্ত করে বলেন,‘আপনার মঙ্গল কামনা করে পাঠানো আমার আন্তরিক শুভেচ্ছা বার্তা আপনি অনুগ্রহ করে গ্রহণ করুন।’ তিনি বাংলাদেশের বন্ধুপ্রতীম জনগণের অব্যাহত সফলতা, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।

এই বিভাগের সব খবর

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন এবং দেশটি থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের আরও সহায়তা পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু...

এলএনজি সরবরাহ ও ক্রয় সংক্রান্ত দুটি প্রস্তাবের নীতিগত অনুমোদন

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬ সালের ৩৩তম সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়েছে। সভায় তরলীকৃত প্রাকৃতিক...

গ্যালাতাসারের বিপক্ষে বার্সেলোনার দুর্দান্ত জয়

ইস্তাম্বুলের আলি সামি ইয়েন স্টেডিয়ামের উত্তপ্ত পরিবেশে প্রথমার্ধের কঠিন সময় কাটিয়ে নিজেদের ছন্দ ফিরে পেয়েছে বার্সেলোনা ও লামিন ইয়ামাল। মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে গ্যালাতাসারেকে তাদেরই...

সর্বশেষ

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন এবং দেশটি থেকে বিপুল...

এলএনজি সরবরাহ ও ক্রয় সংক্রান্ত দুটি প্রস্তাবের নীতিগত অনুমোদন

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬ সালের ৩৩তম সভায়...

গ্যালাতাসারের বিপক্ষে বার্সেলোনার দুর্দান্ত জয়

ইস্তাম্বুলের আলি সামি ইয়েন স্টেডিয়ামের উত্তপ্ত পরিবেশে প্রথমার্ধের কঠিন...

বিরোধী দল না এলেও সংবিধান সংশোধন করতে হবে: সালাহউদ্দিন

সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দল অংশ না নিলেও জুলাই...

বাংলাদেশকে রুখে দিয়ে ড্র নিয়ে মাঠ ছাড়লো আফগানিস্তান

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট জিততে পঞ্চম ও শেষ...

চুয়েটে না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ...