বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মতপ্রকাশের স্বাধীনতার অপব্যবহারকারীদের জবাবদিহিতার আওতায় আনা হবে: তথ্য প্রতিমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ. আরাফাত বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতা, তথ্যের অবাধ প্রবাহ এবং গণমাধ্যমের স্বাধীনতাকে অপব্যবহার করে যদি কোনো গোষ্ঠী অপপ্রচার ও মিথ্যাচার করে সেটি গণতন্ত্র ও সাধারণ মানুষের জন্য ক্ষতিকর। এ ধরণের অপতৎপরতাকে জবাবদিহির আওতায় আনা নিশ্চিত করা হবে।

রোববার (১৪ জানুয়ারি) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নবনিযুক্ত প্রতিমন্ত্রী আরাফাত দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, তথ্যের অবাধ প্রবাহ এবং মতপ্রকাশের স্বাধীনতা এই বিষয়গুলো আমাদের মুক্তিযুদ্ধের চেতনার অংশ। দেশের অগ্রগতি ও গণতন্ত্রের স্বার্থে এটি নিশ্চিত আমরা করেছি এবং আগামী দিনেও তা বজায় রাখতে চাই। কিন্তু এর অপব্যবহার করে অসত্য অপপ্রচার চালানো, মানুষকে ধোঁকা দেওয়া মানুষের ওপর অবিচার।

‘বাংলাদেশের বিপক্ষে বিশ্বব্যাপী যে মিস-ইনফরমেশন ক্যাম্পেইন বা অপপ্রচার হচ্ছে সেই ষড়যন্ত্র মোকাবিলাকে চ্যালেঞ্জ এগুলোকে জবাবদিহিতার আওতায় এনে তথ্যের অবাধ প্রবাহ কিভাবে আরো সুন্দর করা যায় সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে আগামী দিনে কাজ করতে চাই, পূর্বতন মন্ত্রী মহোদয়ের কাছ থেকেও আমরা পরামর্শ নেবো’ উল্লেখ করেন তথ্য প্রতিমন্ত্রী।

এই বিভাগের সব খবর

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন এবং দেশটি থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের আরও সহায়তা পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু...

এলএনজি সরবরাহ ও ক্রয় সংক্রান্ত দুটি প্রস্তাবের নীতিগত অনুমোদন

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬ সালের ৩৩তম সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়েছে। সভায় তরলীকৃত প্রাকৃতিক...

গ্যালাতাসারের বিপক্ষে বার্সেলোনার দুর্দান্ত জয়

ইস্তাম্বুলের আলি সামি ইয়েন স্টেডিয়ামের উত্তপ্ত পরিবেশে প্রথমার্ধের কঠিন সময় কাটিয়ে নিজেদের ছন্দ ফিরে পেয়েছে বার্সেলোনা ও লামিন ইয়ামাল। মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে গ্যালাতাসারেকে তাদেরই...

সর্বশেষ

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন এবং দেশটি থেকে বিপুল...

এলএনজি সরবরাহ ও ক্রয় সংক্রান্ত দুটি প্রস্তাবের নীতিগত অনুমোদন

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬ সালের ৩৩তম সভায়...

গ্যালাতাসারের বিপক্ষে বার্সেলোনার দুর্দান্ত জয়

ইস্তাম্বুলের আলি সামি ইয়েন স্টেডিয়ামের উত্তপ্ত পরিবেশে প্রথমার্ধের কঠিন...

বিরোধী দল না এলেও সংবিধান সংশোধন করতে হবে: সালাহউদ্দিন

সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দল অংশ না নিলেও জুলাই...

বাংলাদেশকে রুখে দিয়ে ড্র নিয়ে মাঠ ছাড়লো আফগানিস্তান

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট জিততে পঞ্চম ও শেষ...

চুয়েটে না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ...