বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

রাঙামাটির কেন্দ্রগুলোতে হেলিকপ্টারে পাঠানো হচ্ছে ব্যালট পেপার

- Advertisement -
Single page 1st Paragraph

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৯টি ভোট কেন্দ্রের মধ্যে দূরবর্তী দুর্গম ৬টি ভোট কেন্দ্রে বিমানবাহিনীর হেলিকপ্টার ব্যবহার করে পৌঁছে দেয়া হচ্ছে ব্যালট পেপার, ভোটের মালামাল ও নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এবং কর্মচারীদের।

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) সকাল ৯ ঘটিকা থেকে ২৭ বিজিবি মারিশ্যা জোনের হেলিপ্যাড থেকে সাজেক ও বাঘাইছড়ি ইউনিয়নের ১টি ও সাজেক ইউনিয়নের ৫টি’সহ দুর্গম ৬টি ভোট কেন্দ্রে মালামাল কর্মকর্তাদের পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন, বাঘাইছড়ি উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার।

তিনি বলেন, এরই মধ্যে ভোটকেন্দ্রে ব্যালট পেপার, মালামাল ও কর্মকর্তাদের পাঠানোর সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

বাঘাইছড়িতে ৭৬ হাজার ৩৮৩ জন ভোটারের বিপরীতে এবার ভোটের মাঠে লড়ছেন আওয়ামী লীগ, তৃণমূল বিএনপি ও সাংস্কৃতিক মুক্তি জোটের ৩ জন প্রার্থী। আগামী ৭ জানুয়ারি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৩৯টি ভোটকেন্দ্রের ২১৪টি ভোট কক্ষে এক যোগে ভোট গ্রহণ চলবে।

সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের লক্ষে পুলিশ আনসার ভিডিপিসহ ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‌্যাব-৭। এ সময় বেলাল হোসেন (৪০) নামে এক...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। চলতি মাসের শুরুতে ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর আজ তিনি...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাউসের যৌথ উদ্যোগে ২৩৬টি পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য...

সর্বশেষ

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের...

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার : খলিল

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বলেছেন, ভারতের পক্ষ থেকে...

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ...

চট্টগ্রামে আমদানি খাদ্যপণ্যে অতিরিক্ত ওজন শনাক্ত, ১৯ লাখ টাকা রাজস্ব আদায়

চট্টগ্রামে একটি আমদানিকৃত খাদ্যপণ্যের চালানে ঘোষণার তুলনায় অতিরিক্ত পণ্য...