চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক বিশেষ অধিবেশন রোববার ক্লাবের বঙ্গবন্ধু হলে ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সভায় ক্লাবের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদকের দেবদুলাল ভৌমিক। বাজেট পেশ করেন ক্লাবের অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ।
সভায় ক্লাবের হীরক জয়ন্তী উদযাপন, প্রেস ক্লাব কমপ্লেঙ নির্মাণে জমিক্রয়সহ ক্লাবের স্বার্থ সংশ্লিষ্ট ও সদস্যদের কল্যাণমূলক বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি ক্লাবের সামগ্রিক কর্মকাণ্ড পরিচালনায় সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
অধিবেশনে উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সভাপতি চৌধুরী ফরিদ, সহ–সভাপতি মনজুর কাদের মনজু, যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, গ্রন্থাগার সম্পাদক কুতুব উদ্দিন, সমাজসেবা ও অ্যাপায়ন সম্পাদক আল রাহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, কার্যকরী সদস্য জসীম চৌধুরী সবুজ ও মো. আইয়ুব আলী।

