শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

পুলিশি বাধায় বিএনপির লিফলেট বিতরণ, নেতাদের বাকবিতণ্ডা

- Advertisement -
Single page 1st Paragraph

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে রাঙামাটিতে লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি। যদিও পুলিশের বাধার মুখে মাঝপথেই শেষ হয়ে যায় লিফলেট বিতরণ কর্মসূচি।

আজ শনিবার সকাল ১১টায় জেলা শহরের কাঠালতলীস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করে জেলা বিএনপি। এসময় কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, সাবেক উপমন্ত্রী মনিন্বপন দেওয়ান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, যুবদলের কেন্দ্রীয় উপজাতি বিষয়ক সম্পাদক আবু সাদাৎ মো. সায়েমসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচি চলাকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ এবং সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। শাকিল মামুনকে ধাক্কা মারেন।

জেলা বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বনরুপা মৈত্রী বিহার এলাকায় পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে। পরে সেখানেই কর্মসূচি শেষ করে দলটি।

এসময় বিএনপি নেতারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘ডামি নির্বাচন’ অভিহিত করেন। তারা নির্বাচন বর্জন করে অসহযোগ আন্দোলনে সমর্থন জানিয়ে সরকার পতনের আন্দোলনে সকলকে সামিল হবার আহবান জানান।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...