শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

অভিজ্ঞতা-শ্রম দিয়ে এলাকার উন্নয়নে কাজ করবো: আবদুচ ছালাম

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-পাচঁলাইশ-বোয়ালখালী) আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুচ ছালাম বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) পশ্চিম ষোলশহর এলাকায় গণসংযোগ করেছেন।

বৃহস্পতিবার সকাল থেকে তিনি পশ্চিম ষোলশহরের মির্জাপুর, মোহাম্মদপুর, খতিবের হাট, নাজির পাড়া, হিন্দু পাড়া, সুন্নিয়া মাদ্রাসা, শ্যামলী আবাসিক, বিবির হাট সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

পরে রাতে অর্কিড স্কুল প্রাঙ্গণ, মওলানা নুর আহম্মদ কাদেরী বাড়ি, পাঁচলাইশের কমিশনার শফির বাড়ি স্থানীয় ভোটারদের সঙ্গে উঠান বৈঠকে মিলিত হন।

এ সময় আবদুচ ছালাম বলেন, আপনারা আমাকে একবার সুযোগ দিয়ে দেখেন, আপনারা ঠকবেন না।
আমি কঠোর পরিশ্রমের মাধ্যমে এতদুর এসেছি। আপনারা আমাকে মহান জাতীয় সংসদে আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দেন। আমার অভিজ্ঞতা, মেধা ও শ্রম দিয়ে এলাকার ভাগ্য উন্নয়নে কাজ করব। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা ঊনার মনোনীত প্রতিনিধি হিসাবে চট্টগ্রামের উন্নয়নে কাজ করার সুযোগ হয়েছে। দিন রাত আমি এক করে কাজ করে গেছি। চট্টগ্রামের অন্যতম প্রধান সমস্যা জলাবদ্ধা ও জলোচ্ছাসের হাত থেকে নগরীকে সুরক্ষা দিতে অনেক মেগা প্রকল্প আমি প্রিয় নেত্রীর কাছ থেকে অনুমোদন নিতে সক্ষম হয়েছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাকে কেটলি মার্কায় ভোট দিয়ে জয়ী করলে এলাকার জনগণকে উন্নয়ন উপহার দিবো।

এই বিভাগের সব খবর

জীবন ও প্রকৃতিকে পড়াই লেখালেখির জন্য সবচেয়ে বেশি অপরিহার্য

চট্টগ্রাম একাডেমি প্রবর্তিত ‘মমতাজ সবুর সাহিত্য সম্মাননা ও পুরস্কার ২০২৬’ প্রদান অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত বহুমাত্রিক সাহিত্যব্যক্তিত্ব সুব্রত বড়ুয়া বলেছেন, লেখালেখি নিবিড় সাধনার বিষয়। অধ্যয়নের বিষয়।...

প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ২০২৭ সাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকার মিড ডে মিল চালু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী...

জুমার নামাজের পর নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২০

চট্টগ্রাম নগরের সিনেমা প্যালেস এলাকায় জুমার নামাজের পর ঝটিকা মিছিল বের করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে পুলিশ ও ছাত্রদল-যুবদলের নেতাকর্মীদের ধাওয়ায় মিছিলকারীরা ছত্রভঙ্গ...

সর্বশেষ

জীবন ও প্রকৃতিকে পড়াই লেখালেখির জন্য সবচেয়ে বেশি অপরিহার্য

চট্টগ্রাম একাডেমি প্রবর্তিত ‘মমতাজ সবুর সাহিত্য সম্মাননা ও পুরস্কার...

প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ২০২৭ সাল থেকে দেশের সব...

জুমার নামাজের পর নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২০

চট্টগ্রাম নগরের সিনেমা প্যালেস এলাকায় জুমার নামাজের পর ঝটিকা...

শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর

শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা, তাদের খোঁজ-খবর নেওয়া...

প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে দেশটিও নানা...

২০২৭ সালের জানুয়ারি-জুনের জন্য ৮,০১০ কোটি টাকার জ্বালানি আমদানির প্রস্তাব অনুমোদন

দেশের জ্বালানি চাহিদা পূরণে ২০২৭ সালের জানুয়ারি থেকে জুন...