মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

গভীর শ্রদ্ধায় জাতির শ্রেষ্ট সন্তানদের স্মরণ করলো বায়েজিদ মডেল স্কুল

- Advertisement -
Single page 1st Paragraph

একাত্তরের ১৪ই ডিসেম্বর বাঙালি জাতির এক কালো অধ্যায়৷ পরাজয় নিশ্চিত জেনে বাঙালি জাতির মেরুদণ্ড ভেঙ্গে দিতে স্বাধীনতার ঠিক পূর্বক্ষণে ঘাতকরা বেছে বেছে হত্যা করে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের৷ তাদেরই স্মরণে আজ ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার বায়েজিদ মডেল স্কুলে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বায়েজিদ মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব মাজহারুল হক।

সভাপতির বক্তৃতায় তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ অনুসরণ করে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়তে পারলেই বুদ্ধিজীবীদের আত্মত্যাগ সার্থক হবে। তিনি জাতির সেসব সূর্যসন্তান, শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শহীদ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পরবর্তীতে শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।

দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখে সপ্তম শ্রেণীর আলিশা, মাইশা, মৌমিতা, মাহি, তাসনিম, ওয়াসিফা, সীমা, দিহান, ওয়াসির, আশরাফুল, ষষ্ঠ শ্রেণির অন্তর, পঞ্চম শ্রেণীর দোহা। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা, সিনিয়র সহকারী শিক্ষক মুন্নি বড়ুয়া।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঈশাদ, মানজুরুল, রোমানা, তারিন, সুমি, দিলশান, তানিয়া, নন্দিতা, তাহমিনা, ফওজিয়া, শাওরিন, রশ্মি, তাইফা, নওশিন, ইসরত, শান্তা, জেসমিন, শম্পা।

এই বিভাগের সব খবর

অটোরিকশা নিয়ন্ত্রণে ডিজিটাল নিবন্ধন, কিউআর কোড ও ট্র্যাকিংয়ের উদ্যোগ নিচ্ছে সরকার

ব্যাটারিচালিত অটোরিকশা পুরোপুরি বন্ধ না করে ডিজিটাল নিবন্ধন, কিউআর কোড ও ট্র্যাকিং ব্যবস্থার আওতায় এনে শৃঙ্খলায় ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আজ জাতীয়...

চট্টগ্রাম বন্দরের সব জায়গা ২ মাসের মধ্যে দখলমুক্ত হবে : নৌপরিবহন মন্ত্রী

আগামী দুই মাসের মধ্যে দখলকৃত সব জায়গা উদ্ধার করে চট্টগ্রাম বন্দরকে পুরোপুরি দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। চট্টগ্রাম-১৫ আসনের বিরোধী...

টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনার অংশ হিসেবেই শান্তর দলে ফেরা : সালাহউদ্দিন

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যাটিং লাইনআপে অভিজ্ঞতা ও স্থিতিশীলতা আনার পরিকল্পনার অংশ হিসেবেই এক বছরেরও বেশি সময় পর বাংলাদেশ দলে নাজমুল হোসেন শান্তকে ফিরিয়ে আনা...

সর্বশেষ

অটোরিকশা নিয়ন্ত্রণে ডিজিটাল নিবন্ধন, কিউআর কোড ও ট্র্যাকিংয়ের উদ্যোগ নিচ্ছে সরকার

ব্যাটারিচালিত অটোরিকশা পুরোপুরি বন্ধ না করে ডিজিটাল নিবন্ধন, কিউআর...

চট্টগ্রাম বন্দরের সব জায়গা ২ মাসের মধ্যে দখলমুক্ত হবে : নৌপরিবহন মন্ত্রী

আগামী দুই মাসের মধ্যে দখলকৃত সব জায়গা উদ্ধার করে...

টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনার অংশ হিসেবেই শান্তর দলে ফেরা : সালাহউদ্দিন

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যাটিং লাইনআপে অভিজ্ঞতা ও স্থিতিশীলতা আনার...

দুই শিশুর পেটে ইয়াবা, চট্টগ্রামে নারী আটক

শিশুদের পেটে ইয়াবা ঢুকিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামে পাচারের অভিযোগে...

মৌসুমী হিজড়া হত্যার সন্দেহভাজন আসামি গ্রেপ্তার

সিসিটিভির ফুটেজের সূত্র ধরে নগরের খুলশী থানার হিজড়া গুরুমা...

রাঙ্গামাটিতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা

জেলার বিলাইছড়ি উপজেলায় আজ সাম্প্রতিক পাহাড়ি ঢল ও পাহাড়ধসে...