রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

ডাকাতির প্রস্তুতিকালে টিপ ছোরাসহ গ্রেফতার ৭

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন সিআরবি ফ্রান্সিস রোডের মুখে অন্ধকারাচ্ছান্ন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে ৪টি টিপ ছোরা উদ্ধার করা হয়। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরের দিকে কোতোয়ালী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, মো. দেলোয়ার হোসেন (২৪), আব্দুল মালেক ওরফে মানিক (২৩), মো. আলী আকবর ওরফে আলী (২৬), মো. নুরুল ইসলাম রুবেল (৩০), মাহমুদ উল্লাহ (৩২), মো. মনির হোসেন (২০) ও জড়িত শিশু মো. বেলাল হোসেন (১৭)।

আজ বুধবার দুপুরে উপ-পরিদর্শক (এসআই) রকিবুল ইসলাম বলেন, তারা পরস্পর যোগসাজশে পূর্ব পরিকল্পিতভাবে অবৈধ অস্ত্র (টিপ ছোরা) নিয়ে রাতের বেলায় বিআরটিসি ও সিআরবিগামী পথচারী, ষ্টেশন রোড, রিয়াজউদ্দিন বাজার কেন্দ্রিক যাতায়াতকারী গাড়ী ও পথচারীদের টার্গেট করে ছিনতাই ও ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো।

অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় আরও ৪ থেকে ৫ জন পালিয়ে যায় বলে তিনি জানান। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের সব খবর

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

সর্বশেষ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...